Friday, June 26, 2026

চাপে পড়ে মন্তব্যের জন্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা অমোঘ লীলার

Date:

Share post:

চাপে পড়ে মন্তব্যের জন্যে এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন অমোঘ লীলা (Amogh Lila)। রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করায় ইসকনের সন্ন্যাসী অমোঘ লীলা দাসের বিরুদ্ধে প্রবল জনরোষ তৈরি হয়। স্যোশাল মিডিয়া (Social Media) জুড়ে তাঁর বিরুদ্ধে আক্রমণ শাণান শুধু বাঙালী নন, সারাদেশের মানুষ। পরিস্থিতি সামাল দিতে ইসকন দ্বারকার সহ-সভাপতিকে প্রায়শ্চিত্ত করতে একমাসের জন্য বৃন্দাবনে পাঠানো হয়। তাঁর মন্তব্যের জন্য বিবৃতি জারি করে ক্ষমা চায় ISKCON। কিন্তু অমোঘ লীলার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ওঠে। এবার সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইলেন ইসকনের সন্ন্যাসী।

অমোঘ লীলা জানান, দর্শকদের প্রশ্নের উত্তর দিতে গিয়েই ওই মন্তব্য করেন তিনি। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। এবিষয়ে তিনি অনুতপ্ত। ইসকনের ভূমিকা বোঝাতে গিয়ে তাঁর প্রবচনে সরাসরি শ্রী শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শনকে আক্রমণ করেন অমোঘ লীলা। রামকৃষ্ণের ‘যত মত তত পথ’ বাণীর অপব্যাখ্যা করেন ইসকনের সাধু। আক্রমণ করেন স্বামীজিকেও। এর পরেই অমোঘ লীলার মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। তীব্র নিন্দা করেন সবাই। শাস্তি দিয়ে মুখ রক্ষার চেষ্টা করে ইসকন। কিন্তু তাতেও ক্ষোভ কমেনি। শেষে ক্ষমা চাইলেন অমোঘ লীলা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...