Sunday, May 3, 2026

কুসং.স্কার দূরে ঠেলে কন্যার প্রথম ঋতু.মতী হওয়া উৎসবের মেজাজে পালন করল পরিবার

Date:

Share post:

দক্ষিণ ভারতে এই রীতি বহু প্রাচীন। এবার সেই রীতি পালন করলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) এক সঙ্গীত শিক্ষক। কন্যার রজঃস্বলা হওয়ায় উৎসব পালন করলেন তিনি। কেক কেটে, বেলুন দিয়ে ঘর সাজিয়ে পালিত হল মেয়ের প্রথম ঋতুমতী হওয়া। উপহারে ভরিয়ে দিলেন তাকে। বার্তা দিলেন অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে।

ঋতুস্রাব বা পিরিয়াড বিষয়টিকে ঢেকেচেপে সমাজের প্রচলিত রীতি। অথচ এটি নারী শরীরের অতি গুরুত্বপূর্ণ একটি জৈবিক ক্রিয়া। আছে শুভ-অশুভর ট্যাবুও। কিন্তু সেই প্রাচীন ধ্যানধারনা ভেঙে দিলেন উত্তরাখণ্ডের উধম সিং নগরের কাশীপুর সিটি এলাকার জিতেন্দ্র ভাট। কিশোরী কন্যার প্রথম ঋতুস্রাবের দিনটিকেই উৎসবের মেজাজে পালন করলেন জিতেন্দ্র-সহ ভাট পরিবার। সামলি হন প্রতিবেশিরাও।

উৎসবের ছবি ও ভিডিও নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন জিতেন্দ্র। এই বিষয়ে সঙ্গীত শিক্ষক জানান, কুসংস্কার দূর করতেই তাঁর এই উদ্যোগ। ঋতুস্রাব নিয়ে অযথা মেয়েদের হয়রান করা হয়। এটাকে একটু গোপন বিষয় করে রাখা হয়েছে। অথচ এটি একটি অতি স্বভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের বক্তব্যও, ঋতুস্রাবের সঙ্গে শুচি-অশুচির কোনও সম্পর্ক নেই। এই বিষয়ে প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রচার। এর সেই কাজটিই করেছেন জিতেন্দ্র।

তবে, আজ থেকে বহু যুগ আগে বাংলার যুগপুরুষ রামকৃষ্ণ পরহংসদেব এই নিয়ে ঋতুস্রাবের শুচি-অশুচি ভেদেভেদের উর্ধ্বে মত দিয়েছিলেন বলে কথিত আছে। তিনি স্বয়ং সেকথা জানিয়েছিলেন সারদামাকে।

 

 

 

Related articles

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...