Saturday, March 7, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে। তৃতীয় দিনের শেষে ক‍্যারিবিয়ানদের রান সংখ্যা ৫ উইকেট হারিয়ে ২২৯। ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দুই উইকেট জাদেজার।

২) ভারত-বাংলাদেশের তিন ম‍্যাচের একদিনের সিরিজ ড্র। সেই সঙ্গে ড্র হল ভারত-বাংলাদেশের তৃতীয় একদিনের ম‍্যাচও। বাংলাদেশের ২২৫ রানের লক্ষ‍্য তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যের মুখে পড়ে ভারতের মেয়েরা।

৩) শুক্রবার কলকাতা লিগের ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স ডায়মন্ড হারবার এফসির। পিছিয়ে থেকেও হারাল মহামেডান স্পোর্টিং ক্লাবকে। শনিবার সাদা-কালো ব্রিগেডকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে দিল কিবু ভিকুনার দল। DHFC-এর হয়ে জোড়া গোল রাহুল পাসওয়ানের।

৪)  কামিন্সের শহরে আসার দিনই কোমর বেঁধে দল গোছাতে মাঠে নেমে পড়ল ইস্টবেঙ্গল এফসি। শোনা যাচ্ছে হোসে আন্তোনিও পারদো লুকাসকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। শুধু তিনি নন, ইস্টবেঙ্গলে সই করতে পারেন অস্ট্রেলিয়ার তারকা জর্ডন এলসেও ।

৫) ইন্টার মায়ামির হয়ে অভিষেক হল লিওনেল মেসির। আর অভিষেক ম‍্যাচে গোল করে দলকে জেতালেন তিনি। শনিবার ভারতীয় সময় ভোরে আমেরিকার মেজর সকার লিগের ম‍্যাচে নামে ইন্টার মায়ামি। ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নেমে ছিল ইন্টার মায়ামি। আর সেই ম‍্যাচে ২-১ গোলে জয় পেল মেসির দল।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ভারতের, তৃতীয় ম‍্যাচের পাশাপাশি সিরিজ ড্র হরমনপ্রীতদের

spot_img

Related articles

নেপাল নির্বাচন: ওলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন ‘ভাবী প্রধানমন্ত্রী’

জনসমর্থন কতটা তলানিতে পৌঁছালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ৫০ হাজার ভোটে পরাস্ত হতে পারেন, তার অন্যতম উদাহরণ হয়ে থাকলেন...

আপনাকে বিজেপি ব্যবহার করছে! দ্রৌপদীর অনুযোগের পাল্টা ধুয়ে দিলেন মমতা

”আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে”- ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগের...

কমিশনকে কড়া তোপ, গেরুয়া শিবিরকে ছড়ার ছন্দে তুলোধনা দেবাংশুর

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃতে ধরনার দ্বিতীয় দিনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু...

লজ্জা! জাপানের কাছে ১১ গোল হজম ভারতীয় মহিলা দলের

কল্যাণ চৌবের আমলে ভারতীয় ফুটবলের কলঙ্কের নতুন অধ্যায় সংযোজিত হল। এএফসি উইমেন্স এশিয়ান কাপে (AFC Women's Asian cup)...