Saturday, March 7, 2026

নিজের বাড়ির পেছন থেকে উদ্ধার বৃদ্ধের দেহ! মৃ.ত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর একটি পরিত্যক্ত বাড়ির পিছন থেকে বৃদ্ধের পচগলা দেহ উদ্ধার। শনিবার সন্ধ্যায় ৬৮ বছরের ওই বৃদ্ধের দেহ উদ্ধার তরে পুলিশ। রবিবার তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃদ্ধের পরিবারের অভিযোগ, প্রতিবেশীদের হাতেই খুন হয়েছেন বৃদ্ধ।

আরও পড়ুনঃলক্ষাধিক টাকা প্রতা.রণার শিকার সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী! গ্রে.ফতার ১

ঘটনাটি ঘটেছে কলকাতার নেতাজি নগরের শ্রীকলোনিতে। মৃতের নাম বিপ্লবকুমার পাল। পরিবারের তরফে জানা গিয়েছে , গত ১৪ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। শ্রীকলোনিতে নিজের বাড়িতে ছাদের উপর ছিল বৃদ্ধের ঘর। ১৪ জুলাই সকাল থেকেই তাঁকে আর দেখতে পাননি বাড়ির লোকেরা। রাত্রেও বাড়ি না ফেরায় থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়।এমনকি জায়গায় জায়গায় ছবি সহ পোস্টারও দেওয়া হয়।

শনিবার এলাকা থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে বৃদ্ধের বাড়ির কাছে পরিত্যক্ত বাড়ির পিছন থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে। বৃদ্ধের পুত্রের অভিযোগ, বহুদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা চলছিল । তারাই বৃদ্ধকে খুন করেছে।

যদিও এ নিয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি সম্পর্কে জানা সম্ভব হবে বলে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

spot_img

Related articles

মোদিরাজ্যে মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য

গুজরাতের সুরাতে এক মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে...

প্রস্তুত কমিশন, কড়া নিরাপত্তায় রবিবার রাজ্যজুড়ে গ্রুপ ডি পরীক্ষা

আগামিকাল, রবিবার রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এই...

ভোটাধিকার কাড়ার ছক বিজেপির! ধর্মতলার ধরনামঞ্চ থেকে তোপ তন্ময় ঘোষের

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনামঞ্চ থেকে এবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।...

নেপাল নির্বাচন: ওলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন ‘ভাবী প্রধানমন্ত্রী’

জনসমর্থন কতটা তলানিতে পৌঁছালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ৫০ হাজার ভোটে পরাস্ত হতে পারেন, তার অন্যতম উদাহরণ হয়ে থাকলেন...