Thursday, May 14, 2026

‘হুব্বা’ লুকে বাংলাদেশি অভিনেতা মোশারফ, থ্রিলার-কমেডির মিশেলে ব্রাত্যর নতুন ছবি!

Date:

Share post:

হুগলি (Hooghly) জেলার অপরাধ জগতের কুখ্যাত গ্যাংস্টারের জীবন এবার বড় পর্দায় আসতে চলেছে। অপরাধ আর কৌতুকের মিশ্রণে ব্রাত্য বসুর নতুন ছবির কেন্দ্রবিন্দুতে হুব্বা শ্যামল(Hubba Shyamal)। খুন, জখম, ড্রাগ পাচার থেকে শুরু করে নব্বই দশকের শেষের দিকে হুগলির অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। ২০১১ সালে শেষ হয় তাঁর অধ্যায়, বৈদ্যবাটির খালের জলে তাঁর দেহ ভেসে থাকতে দেখা যায়। তাঁর জীবনের নানা বর্ণময় দিককে এবার থ্রিলার কমেডি ঘরানায় দর্শকের সামনে হাজির করতে চলেছেন বিশিষ্ট নাট্যকার অভিনেতা পরিচালক ব্রাত্য বসু (Bratya Basu)। ছবির নাম ‘হুব্বা’। নামভূমিকায় বাংলাদেশি অভিনেতা (Bangladesh actor) মোশারফ করিম(Mosharraf Karim)।

থিয়েটার ব্রাত্য বসুর কাছে বরাবরই অন্যতম এক পছন্দের জায়গা। নাট্য জগতের শিল্পীরা যে কত ভালো অভিনেতা তাঁর প্রমাণ এর আগেও বিভিন্ন সিনেমায় মিলেছে। এই শিল্প সত্ত্বার যাতে আরও বিকাশ ঘটে সেই বিষয়ে সদা সচেষ্ট রাজ্যের শিক্ষামন্ত্রী। তাঁর নতুন ছবিতে পৌলমী বসু-সহ (Poulomi Basu) নাট্যজগতের বেশ কিছু শিল্পী অভিনয় করেছেন। তবে প্রথম লুক প্রকাশ্যে আসতেই গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে সকলের মাঝে দাঁড়িয়ে মোশারফ নজর কেড়েছেন। প্রথমবার ভারতীয় সিনেমায় অভিনয় করতে চলেছেন ওপার বাংলার বিখ্যাত এই অভিনেতা। ব্রাত্য বসু সম্পর্কে তাঁর মুগ্ধতার কথা আগেই জানিয়েছেন। ‘হুব্বা’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্‌ কমিউনিকেশন’ (Friends Communication)।প্রযোজক-পরিচালক জুটির এটি দ্বিতীয় ছবি। কিন্তু কেন এমন বিষয়কে বেছে নিলেন? পরিচালক ব্রাত্য বসু জানান, এই ছবির মাধ্যমে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...