Thursday, May 14, 2026

হাসপাতালে ট্রলি ঠেলার দিন শেষ! কলকাতা মেডিক্যালে এবার চালু হচ্ছে ই-অ্যাম্বুল্যান্স পরিষেবা

Date:

Share post:

হাসপাতালে ট্রলি ঠেলার দিন শেষ হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজে এবার চালু হচ্ছে ই-অ্যাম্বুল্যান্স পরিষেবা। রোগী ওই অ্যাম্বুল্যান্সে সরাসরি পৌঁছে যাবেন ওয়ার্ডে। এই অ্যাম্বুল্যান্সে থাকবে প্রাথমিক চিকিৎসার জন্য অক্সিজেন-সহ অন্যান্য ব্যবস্থাও। সেই সঙ্গে মেডিক্যালে শুরু হয়েছে ‘রুটি অন হুইলস’। যেখানে হাসপাতালে থাকা রোগীর পরিজনদের রুটি, সবজি দেওয়া হচ্ছে। হাসপাতালের পাঁচ নম্বর গেটে ইতিমধ্যেই চালু হয়েছে এই পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন, সরকারি হাসপাতালে উন্নত পরিষেবা দিতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা আরও আধুনিক হয়েছে।

মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় রবিবার বলেন, হাসপাতালে অনেক সময় ট্রলি পাওয়া যায় না। আবার ট্রলি থাকলেও মেলে না ট্রলিবয়কে। তাই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই আধুনিক পরিষেবা চালু করা হচ্ছে। এ-জন্য ট্রায়াল-রানও হয়ে গিয়েছে। মেডিক্যালের সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ অঞ্জন অধিকারী বলেন, আমরা দেখেছি, রোগীর সঙ্গে আসা আত্মীয় এমনকী মহিলারাও ট্রলি টানছেন। চাই না এটা চলুক। মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন, হাসপাতালে পরিষেবার ক্ষেত্রে সকলকেই মানবিক হতে হবে। আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়েই ‘ই-অ্যাম্বুল্যান্স’ চালু করছি। এ ছাড়া শীঘ্রই সুপার স্পেশালিটি ব্লকে ই-প্রেসক্রিপশনস চালু হচ্ছে। অর্থাৎ রোগীর সব তথ্যই থাকবে কম্পিউটারে। রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, চিকিৎসায় গোল্ডেন কার্ড চালু করার। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে রাজ্যের সব হাসপাতালে নিঃখরচায় পরিষেবা মিলবে। ডাঃ সুদীপ্ত রায় বলেন, রাজ্য সরকারের সবুজসঙ্কেত পেলেই মেডিক্যাল কলেজে গোল্ডেন কার্ড চালু হয়ে যাবে। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এর ফলে টিকিট কাটার ঝামেলা থেকে রেহাই পাবেন রোগী।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে ড্র করে বিশেষ পুরস্কার বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...