Saturday, June 27, 2026

কয়েক ঘণ্টার মধ্যে সাগরে বড় ঘূর্ণাবর্ত, রাতেই আবহাওয়ার বিরাট বদল!

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা, বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্টি হতে চলেছে বড় ঘূর্ণাবর্ত। রাতের মধ্যেই যা গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যেই বদলে যেতে চলেছে সাগরের আকাশ। রবিবার মধ্যরাত্রিতেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে (South Bengal) এর সেরকম কোন প্রভাব পড়বে না।

মৌসুমী অক্ষরেখা বরাবর ঘূর্ণাবর্ত গোপালপুরের দিকে সরবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। যদিও চাতক পাখির মতো আকাশে বৃষ্টির আশায় তাকিয়ে রয়েছেন বঙ্গবাসী, আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণাবর্ত, সম্ভাব্য নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখা কোনওটাই দক্ষিণবঙ্গের পক্ষে মোটেই সুখকর নয় ৷ সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা আছে ৷ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে বলেই জানা যাচ্ছে।

 

 

 

 

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...