Wednesday, March 25, 2026

আগামী বছর আইপিএল-এ পন্থের খেলা নিয়েও সন্দেহ রয়েছে, ঋষভের চোট নিয়ে বললেন ইশান্ত

Date:

Share post:

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব‍্যাটার ঋষভ পন্থ। অস্ত্রোপচারের পর এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব করছেন তিনি। নিজের আস্তে আস্তে সুস্থ হওয়ে ওঠার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন পন্থ। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের আশার থেকে দ্রুত গতিতে সুস্থ হচ্ছেন পন্থ। এরপরই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন কবে মাঠে ফিরবেন পন্থ? একদিনের বিশ্বকাপে পন্থকে দেখা যাবে কীনা?আর এই নিয়ে এবার বড় আপডেট দিলেন এক সময়ের পন্তের সতীর্থ ইশান্ত শর্মা। ইশান্ত দাবি করেছেন, চলতি বছর ভারতের একদিনের বিশ্বকাপই না, এমন কী আগামী বছর আইপিএলেও খেলতে পারবেন না পন্থ।

এই নিয়ে ইশান্ত বলেন,” একদিনের বিশ্বকাপে পন্থ খেলতে পারবে বলে আমার মনে হয় না। ওর তো আর ছোটখাটো চোট লাগেনি। বড় দুর্ঘটনা হয়েছিল। যদিও ও ধীরে ধীরে ব্যাটিং এবং উইকেটকিপিং শুরু করে দিয়েছে। কিন্তু মাঠে ফিরতে এখনও ওর অনেক সময় লাগবে। উইকেটরক্ষকের পক্ষে চোট সারিয়ে দ্রুত মাঠে ফেরা মোটেও সহজ কথা নয়।”

এরপরই ইশান্ত যোগ করেন,” সামনের বছর পন্থ আইপিএল খেলতে পারবে কি না, তা নিয়েও আমার সংশয় আছে। না খেলার সম্ভাবনাই বেশি। তাও ভালো যে, ওর একবারই অস্ত্রোপচার হয়েছে। দ্বিতীয়বার আর অস্ত্রোপচার করতে হয়নি। নইলে মাঠে ফিরতে পন্থের আরও সময় লাগত।”

সুস্থ হওয়ার সব রকমের চেষ্টা করছেন ঋষভ পন্থ। সম্প্রতি তাঁর একটি শরীরচর্চার ভিডিও প্রকাশ করেন তিনি। যেখানে পন্থকে দেখা গিয়েছে ভার তুলছেন। পায়ের উপর চাপ দিয়ে ব্যায়াম করতে খুব একটা সমস্যা হচ্ছে না পন্থের।

আরও পড়ুন:ISL জিতেও ‘চ্যাম্পিয়ন’ হতে পারল না মোহনবাগান, কেন?

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...