Thursday, June 11, 2026

প্রদীপ ঘোষ স্মৃতি রক্ষা কমিটি ও ইআরএমসি-র যৌথ উদ্যোগে ৪০০ জনের রক্তদান

Date:

Share post:

প্রদীপ ঘোষ স্মৃতি রক্ষা কমিটি ও ইস্টার্ন রেলওয়েজ মেইন্স কংগ্রেসের উদ্যোগে শিয়ালদহের নেতাজি সুভাষ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। দীর্ঘ ২৮ বছর ধরে এই রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

ইস্টার্ন রেলওয়েজ মেইন্স কংগ্রেসের অর্গানাইজিং সেক্রেটারি-সেন্ট্রাল, রজত কুমার বসু বলেন, সর্বভারতীয় রেল শ্রমিক নেতা প্রদীপ ঘোষের স্মৃতির উদ্দেশ্যেই এই রক্তদান শিবির আয়োজন করা। ‘তাঁর অনুপ্রেরণায় এবং তাঁর দেখানো পথে মানুষের পাশে দাঁড়াতেই এই রক্তদান শিবিরের আয়োজন।

সংগঠনের সভাপতি শ্রীকুমার সাহা বলেন,প্রতি বছরই রেলওয়ের কর্মীরা এই রক্তদান শিবিরে যোগ দেন।আগামী দিনেও আমরা এই কর্মকাণ্ড বজায় রাখব।সংগঠনের সহ সভাপতি দীপক চক্রবর্তী জানান, সোমবার প্রায় ৪০০ জন এই শিবিরে রক্তদান করেছেন।

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...