Wednesday, May 20, 2026

কানমলার ‘শাস্তি’ শিক্ষককে! অভিভাবকের মারে ভা.ঙল হাত

Date:

Share post:

পড়ুয়াকে শাস্তি দেন শিক্ষক- এটা বিশেষ কোনও ঘটনা নয়। কিন্তু সেটার জন্য উল্টে অভিভাবকের হাতে প্রহৃত শিক্ষক (Teacher)। এই নিন্দনীয় ঘটনা ঘটেছে বীরভূমের (Birbhum) পাড়ুই থানার কসবায়। ঘটনা তীব্র নিন্দা করেছেন স্কুলের (School) শিক্ষক ও অভিভাবকরা। আক্রান্ত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন।

কসবা গ্রাম পঞ্চায়েতে বাঁধনবগ্রাম গান্ধী বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণির ছাত্রী অপরাজিতা দাস। তার মাও ওই স্কুলের পার্শ্বশিক্ষকা। অভিযোগ, সোমবার ইতিহাসের ক্লাস চলাকালীন ওই ছাত্রীকে বকাবকি করেন শিক্ষক উত্তমকুমার সাহা। তাকে কানমলাও দেন শিক্ষককে। মঙ্গলবার স্কুল যাওয়ার পথে উত্তমকুমারের উপর আচমকা চড়াও হন অপরাজিতার বাবা। শিক্ষককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর হাত ভেঙে যায়। গুরুতর জখম অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন উত্তম সাহা।

এদিকে, শিক্ষককে মারধরের প্রতিবাদে স্কুলে গেটের সামনেই প্রতিবাদে দেখায় পড়ুয়ারা। প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী কথায়, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। বকাবকি, কানধরার জন্যই এই আক্রমণ মেনে নেওয়া যায় না। ঘটনার নিন্দা সবমহলে।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...