Tuesday, May 19, 2026

প্রসঙ্গ মণিপুর: মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে “INDIA”

Date:

Share post:

দু’মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন মণিপুর। জাতিদাঙ্গাকে কেন্দ্র করে খুন-ধর্ষণ-রাহাজানি, বাদ নেই কোনও কিছুই। মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধী শিবির। সূত্রের খবর, এ বার লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী জোট “INDIA”.

সম্মিলিত বিরোধীদের হইহট্টগোলে মঙ্গলবারও উত্তাল সংসদ। সকালের দিকে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এদিনই আবার বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত তিনদিন ধরে বিরোধীদের বিক্ষোভে কার্যত অচল সংসদের দুই কক্ষ। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। এরই মধ্যে বিজেপির সংসদীয় দলের সঙ্গে মোদির বৈঠক নতুন মাত্রা যোগ করেছে।

সূত্রের খবর, সংসদের নিম্নকক্ষে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে একমত হয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ INDIA জোটের সব দল। সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে ২০০৩ সালের পর এই প্রথমবার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিরোধীরা। সেইসময় অটলবিহারী বাজপেয়ী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল।

তবে লোকসভায় বিজেপির হাতে যে সংখ্যা আছে, তাতে অনাস্থা প্রস্তাবে কোনও সমস্যা হবে না মোদি সরকারের। কিন্তু অনাস্থা প্রস্তাব এনে মনস্তাত্ত্বিক চাল দিতে চাইছেন বিরোধীরা। সেইসঙ্গে বিরোধীরা একজোট হয়ে দেশবাসীর কাছে একটি বার্তা দিতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...