Friday, June 12, 2026

অভিযুক্তদের থেকে আদায় করে ৫০ হাজার টাকা জরিমানা আদালতে জমা দিতে হবে শিক্ষা দফতরকে   

Date:

Share post:

রাজ্যের শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। আগামী দশ দিনের মধ্যে হাইকোর্টের লিগ্যাল এইড সার্ভিসে এই জরিমানার অঙ্ক জমা দিতে হবে। তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাঁদের থেকে টাকা আদায় করে জরিমানার অঙ্ক জমা দিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এর পাশাপাশি আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট আদালতে জমা করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারিকে।

মঙ্গলবার একটি মামলায় এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, ২০১৬ সালে হাইকোর্টের তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ এখনও কার্যকর না হওয়ায় নতুন করে বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পূর্ব মেদিনীপুরে ২০১২ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ নিয়ে আদালতে একটি মামলা হয়েছিল। ২০১৬ সালের ওই মামলায় আদালত শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই সময়ে স্বজন পোষণের মাধ্যমে কাদের চাকরি হয়েছিল, সেই বিষয়টি তদন্ত করে দেখতে বলেছিল হাইকোর্ট। কিন্তু ২০১৬ সালের পর থেকে এতগুলি বছর পেরিয়ে যাওয়ার পরও সেই নির্দেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ওই সময়ে বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাঁদের চাকরি বাতিল করা হোক। একইসঙ্গে বিষয়টি যাতে আদালত তদন্ত করে দেখার নির্দেশ দেয়, সেই আবেদনও জানানো হয়।সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার শিক্ষা দফতরকে এই নির্দেশ দিয়েছে আদালত। আদলতের কড়া পর্যবেক্ষণ, যদি প্রিন্সিপাল সেক্রেটারির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই না থাকে, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত। আগামী ১২ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি।

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...