Sunday, April 26, 2026

অভিনেতার জন্মদিন পালন করতে গিয়ে বিদ্যু.ৎস্পৃষ্ঠ! ক্ষতিপূরণের আশ্বাস দক্ষিণী তারকার

Date:

Share post:

‘জয় ভীম’ খ্যাত তামিল তারকা সূর্যের জন্মদিন পালন উপলক্ষে ব্যানার লাগাতে গিয়ে তড়িতাদহ হয়ে মৃত্যু হয় দুই পড়ুয়ার। মর্মান্তিক এ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই অভিনেতা শোকপ্রকাশ করে বলেন, ‘‘এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।এই ঘটনার আকস্মিকতায় হতবাক।’’পাশপাশি মৃত দুই পরিবারকে আর্থিক সাহায্য এবং পরিবারের এক জনের চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা সূর্য।

আরও পড়ুন:প্রিয় তারকার জন্মদিন পালন করতে গিয়ে তড়িতা.দহ হয়ে মৃ.ত্যু ২ পড়ুয়ার

গত ২৩ জুলাই ছিল সূর্যের জন্মদিন। অন্ধ্রপ্রদেশের পালনাড়ু জেলার মপুলাভারিপালেম গ্রামে অভিনেতার জন্মদিন উপলক্ষে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তারকার দুই অনুরাগীর। তাঁরা দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন।নাম নাক্কা ভেঙ্কটেশ ও পোলুরি সাই। মৃত দুই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেন অভিনেতা সূর্য ।


পুলিশ সূত্রে খবর, ব্যানারের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কলেজ পড়ুয়ার। দুই যুবকই নরাসরাওপেটের কলেজের ছাত্র। একটি বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাঁরা। অনুরাগীদের মর্মান্তিক মৃত্যুতে এগিয়ে এলেন ‘জয় ভীম’ খ্যাত তারকা।

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...