Friday, June 26, 2026

লখনৌ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন গম্ভীর, কী বললেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা?

Date:

Share post:

লখনৌ সুপার জায়ান্টস কি ছেঁটে ফেলছে গৌতম গম্ভীরকে? সদ‍্য শেষ হয়েছে আইপিএল ২০২৩। আইপিএল ২০২৪ শুরু হতে এখনও অনেকদিন বাকি থাকলেও এনিয়ে চর্চা কিন্ত শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে দলের কোচ অ‍্যান্ডি ফ্লাওয়ারকে সরিয়ে আগামী মরশুমের জন‍্য দলের কোচ হয়ে আসছেন জাস্টিন ল্যাঙ্গার। যা সরকারিভাবে ঘোষনাও করে দিয়েছে লখনৌ কর্তৃপক্ষ। এরপরই প্রশ্ন ওঠে এবার কি তবে কোপ পড়বে মেন্টর গম্ভীরের ওপর? এই গুঞ্জনের মাঝেই কলকাতায় এই ব্যাপারে মুখ খুললেন লখনৌ সুপার জায়ান্ট তথা মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে এসে সঞ্জীব গোয়েঙ্কা যদিও সরাসরি কিছুই স্বীকার করলেন না।

সাংবাদিকের প্রশ্নে এই নিয়ে তিনি বলেন, “আপনারাই এই ধরনের বিতর্ক তৈরি করেন, আবার এর উত্তরও চান আমাদের কাছ থেকে। আমি এখন এইটুকু বলতে পারি, আমরা যা করার পরিকল্পনা করেছি সেটাই করব। এখনও এই ব্যাপারে কিছু চূড়ান্ত হয়নি।”লখনউ-এর অন্য কর্তাদের দাবি, এখনও অবধি গম্ভীর তাঁদের সঙ্গেই রয়েছেন।

তবে শোনা যাচ্ছিল, কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হয়ে ফিরতে পারেন দু’বার কেকেআর-কে আইপিএল দেওয়া ক্যাপ্টেন। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গম্ভীরের সম্পর্ক দীর্ঘদিনের। যদিও ২০১৮ সালের পর তাঁকে দলে রাখেননি শাহরুখ খানরা। তবে খেলা ছাড়ার পর গম্ভীরকে কেকেআরের অন্য কোনও ভূমিকায় দেখা যায়নি। গত দুই বছর ধরে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর পদে রয়েছেন তিনি। এই দুই মরশুমেই প্লে অফে খেলেছে লখনৌ। কেকেআরকে জোড়া ট্রফি জেতানো গম্ভীর মেন্টর পদে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন। তাই যতই গুঞ্জন থাকুক, লখনৌ ছেড়ে গম্ভীরের কেকেআরে যোগ দেওয়ার সম্ভাবনা এখনই নেই বললেই চলে। আর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথায় সেটাই যেন আরও একবার স্পষ্ট হল।

আরও পড়ুন:প্রকাশিত বাগানের নতুন জার্সি, দলের সাফল্য নিয়ে আশাবাদী গোয়েঙ্কা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...