Sunday, May 10, 2026

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ আনতে বড় উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

চলতি বছরের নভেম্বর মাসের ২১ ও ২২ তারিখ বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) আসর। জানা গিয়েছে, এবছরের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকছে ক্ষুদ্র শিল্প (Small Scale Industry)। ক্ষুদ্র শিল্পক্ষেত্রে বাংলার সাফল্যকে তুলে ধরে আরও বিনিয়োগ আনতে বিশেষ উদ্যোগ নবান্নের (Nabanna)। সেই সম্মেলনকে সামনে রেখে বিনিয়োগের বিষয়ভিত্তিক সুনির্দিষ্ট নীতি তৈরি করতে সমস্ত দফতরকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যে চলচ্চিত্র শিল্পে বিনিয়োগের জন্য বিশেষ নীতি তৈরি করতে তথ্য সংস্কৃতি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

গত বছরই বাণিজ্য সম্মেলনের মঞ্চেই চলচ্চিত্র শিল্পে আলাদাভাবে নজর দিতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দিয়েছিলেন। আর চলতি বছর বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠকে বসেন। একই সঙ্গে এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনকে সামনে রেখে দিল্লি, মুম্বাই, চেন্নাই, চণ্ডীগড়ে রোড শো করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে সেখানকার বণিক সমাজকে আমন্ত্রণ জানানো হবে বলে খবর। তাঁদের সামনে রাজ্যের শিল্প সম্ভাবনার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কতটা অগ্রগতি হয়েছে তাও তুলে ধরা হবে।

ইতিমধ্যেই এই চার রাজ্যে কীভাবে রোড শো করা হবে, তার জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলি বণিক মহলের সঙ্গেও আলোচনা শুরু করেছে রাজ্যের শিল্প দফতর। জানা গিয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী ওই চার রাজ্যে প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারেন। ক্ষুদ্র শিল্পে বর্তমানে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। তবে রাজ্যের লক্ষ্য ক্ষুদ্র শিল্পে প্রথম স্থান দখল করা।

 

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...