Saturday, June 6, 2026

এবার রাজ্যের বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পৃথক কলেজ

Date:

Share post:

এবার রাজ্যের বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পৃথক কলেজ তৈরীর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুরে ওই কলেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।রাজ্যের জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একথা জানান। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূলের দেবাশীষ কুমারের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই কলেজ তৈরির জন্য ইতিমধ্যে জমি হস্তান্তরের কাজ হয়ে গিয়েছে।দেশের মধ্যে এ ধরনের কলেজ এই প্রথম।

তিনি জানিয়েছেন, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের  জন্য রাজ্যে ৭৪টি স্কুল রয়েছে। কিন্তু ১২ ক্লাস পাশ করার পরে উচ্চশিক্ষা নিতে চাইলে সমস্যায় পড়েন এধরনের ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের জন্য আলাদা কলেজ করার আবেদন জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সে ব্যপারে অনুমোদন দিয়েছেন।এই কলেজ তৈরি হলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্বনির্ভর হওয়ার পথ আরও সহজ হবে।

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...