Friday, May 15, 2026

নাইজারে সেনা অভ্যুত্থান, আটক প্রেসিডেন্ট, গৃহযুদ্ধের আশঙ্কা

Date:

Share post:

সুদানে ব্যাপক গৃহযুদ্ধের মাঝেই এবার আফ্রিকার(Africa) আর এক দেশ নাইজারে(Naizar) সেনা অভ্যুত্থান। দেশের নির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ বাজুমকে(MD Bazum) আটক করে গৃহবন্দি করল সেনা। সেনার একাংশের তরফে বৃহস্পতিবার ভোরে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। শুধু তাই নয়, জানা যাচ্ছে সেনা অভ্যুত্থানের পর পুড়িয়ে ফেলা হয়েছে দেশের সংবিধান। পরিস্থিতি এমন পর্যায়ে যে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নাইজার সেনার কর্নেল আমাদু আবদরামান জানান, প্রেসিডেন্ট মহম্মদ বাজুমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। এছাড়া, সকল প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধ করে দিয়েছে সেনা। দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মহম্মদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সাময়িক ভাবে সরকারি কাজ পরিচালনায় জন্য সেনাবাহিনী একটি ‘অন্তর্বর্তী পরিষদ’ গঠন করেছে বলেও জানান তিনি। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের সদস্যেরা ভাল আছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, নাইজারে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে, প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, রক্ষীরা অর্থহীন গণতন্ত্রবিরোধী কাজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে আফ্রিকান ইউনিয়ন ও আমেরিকা। নাইজার সেনার কাছে দ্রুত প্রেসিডেন্ট মহম্মদ বাজুমকে মুক্তির দাবি জানিয়েছে তারা। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, প্রেসিডেন্ট মহম্মদ বাজুমের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁকে পূর্ণ সমর্থন জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...