Tuesday, May 12, 2026

জমি সম.স্যা কাটিয়ে শুরু নবদিগন্ত মেট্রো স্টেশন নির্মাণের কাজ!

Date:

Share post:

মহানগরের বুকে নানা প্রান্ত একে অন্যের সঙ্গে মিলে যাচ্ছে মেট্রোর সৌজন্যে। নিউ গড়িয়া থেকে একেবারে কলকাতা এয়ারপোর্ট (New Garia to Kolkata Airport) পর্যন্ত যাতে মেট্রো (Metro) করিডর তৈরি করা যায় এই নিয়ে আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর ফলে মুকুন্দপুর কিংবা সন্তোষপুর অথবা পিয়ারলেসের দিক থেকে কম সময়ের মধ্যে সোজা এয়ারপোর্টে পৌঁছানো যাবে। এই রুটের ১৩ তম স্টেশন হল এই নবদিগন্ত স্টেশন (Nabadiganta Metro Station)। কিন্তু সেই কাজের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে কিছু সমস্যা ছিল। তাই স্টেশন নির্মাণের কাজ থমকে ছিল। অবশেষে জট কাটিয়ে ফের শুরু হতে চলেছে নির্মাণ কাজ।

নবদিগন্ত মেট্রো স্টেশন নির্মাণের জন্য শেষ পর্যন্ত জমি জট কাটাতে স্টেশনটি কিছুটা দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার জন্য কেএমডি-এর (KMDA )কাজ থেকে নতুন করে ২৭৯১ বর্গমিটার জমি অধিগ্রহণ করা হয়। সেই সঙ্গে এই স্টেশন নির্মাণের জন্য যানজট এড়াতে বিধাননগর ট্রাফিক পুলিশও (Bidhannagar Traffic Police) ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। নির্মাণকারী সংস্থা আরভিএনএল-এর (RVNL) আলোচনার ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪৬টি পিলারের ওপর দাঁড়িয়ে থাকবে এই ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া নবদিগন্ত মেট্রো স্টেশন। যাঁর নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলেই জানিয়েছে নির্মাণকারী সংস্থা।

 

 

 

 

Related articles

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...