Sunday, March 15, 2026

বাংলার মুকুটে নয়া পালক! পরিশ্রুত পানীয় জলেও শীর্ষে

Date:

Share post:

বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহে শীর্ষে রয়েছে বাংলা। এবার জলের গুণগত মান পরীক্ষাতেও বিজেপি শাসিত রাজ্যগুলিকে টেক্কা দিল অনেক এগিয়ে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের রাজ‌্য। জনস্বাস্থ‌্য কারিগরি দফতরের রিপোর্ট অনুযায়ী, জল পরীক্ষার জন‌্য রাজ্যে মোট ১৪৪টি ল‌্যাবরেটরি আছে। যার মধ্যে ১৪৩ টিই ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি বা এনএবিএল-এর স্বীকৃতি পেয়েছে।

আরও পড়ুনঃঅভিষেক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এনএবিএল স্বীকৃতিপ্রাপ্ত ল‌্যাবরেটরির সংখ‌্যা মাত্র একটি! দ্বিতীয় স্থানে থাকা মধ‌্যপ্রদেশে ১০৬টি, মহারাষ্ট্রে ৩৪টি, গুজরাতে ৭৫টি। উত্তরাখণ্ডে একটিও এনএবিএল ল‌্যাবরেটরি নেই। মণিপুরে মাত্র তিনটি, মেঘালয়, নাগাল‌্যান্ডে একটি করে। মিজোরামেও এনএবিএল স্বীকৃতিপ্রাপ্ত জল পরীক্ষাকেন্দ্র নেই। দফতরের এক আধিকারিকের কথায়, বাড়ি বাড়ি নলবাহিত জল সরবরাহ হোক কিংবা জল পরীক্ষার এনএবিএল ছাপযুক্ত ল‌্যাবরেটরি, কোথাও কোনও ফাঁক খুঁজে পাচ্ছে না কেন্দ্র।তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের কোনও অভিযোগই ধোপে টিকছে না।উল্টে বারবারই কেন্দ্রের প্রশংসা পাচ্ছে তৃণমূল সরকার। সম্প্রতি নবান্নে এই প্রকল্প নিয়ে ব্লক ধরে ধরে আলোচনা করেন মুখ‌্যসচিব। জল সরবরাহের গুণগত মান নিয়ে সমীক্ষা শুরুর নির্দেশ দেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত গ্রামীণ বাংলার ৬৩ লক্ষ ৪৬ হাজার ৭৭৪টি বাড়িতে নলবাহিত জলসংযোগ হয়েছে। যা মোট লক্ষ‌্যমাত্রার ৩৪.৩৯ শতাংশ।


উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জোরকদমে কাজ করছে জনস্বাস্থ্য কারিগরি দফতর । গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল জোরকদমে পৌঁছে দিয়ে এই কাজে দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। এই জল যেন পুরোপুরি পরিশ্রুত হয় সেটাও নিশ্চিত করতে রাজ্যের সমস্ত জেলায় জল পরীক্ষাগারও তৈরি হয়েছে। কোথাও কোনওরকম ফাঁক রাখেনি নবান্ন।তা আবারও একবার প্রমাণিত হল।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...