Saturday, February 7, 2026

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি নিয়ে বিস্ফোরক রাজ্যপাল, তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন

Date:

Share post:

রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির একটি চক্র চলছে বলে একটি অনুষ্ঠান থেকে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।তাঁর অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ওষুধের ওপর নতুন লেবেল সেঁটে তা বিক্রি করে লাভবান হচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ীরা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চলছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল। এই নিয়ে তাঁর দফতরে একটি ইমেলও এসেছে বলে দাবি করেছেন তিনি। এই অভিযোগ নিয়ে যে তদন্ত হবে, সেই আশ্বাসও দিয়েছেন রাজ্যপাল।

শুক্রবার তিনি বলেন, ‘রাজভবনে আমার দফতরে একটি ইমেল এসেছে। সেই ইমেলে অভিযোগ করা হয়েছে যে রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির একটি চক্র চলছে। আপনাদের আশেপাশে এই চক্র সক্রিয় রয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধে নতুন লেবেল লাগিয়ে তা বিক্রির জন্য কলকাতা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কোটি কোটি টাকার ব্যবসা। নতুন ওষুধ হিসেবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে। এই ব্যবসায় নিরীহ মানুষের জীবনহানির সম্ভাবনা রয়েছে। আমি আশ্বাস দিচ্ছি এই অভিযোগের তদন্ত হবে। এই ব্যবসার সঙ্গে যুক্তদের ফাঁসি দেওয়া উচিত।’

ওয়াকিবহাল মহলের মত, রাজ্যে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ও জাল ওষুধ বিক্রির একটি চক্র সক্রিয় রয়েছে। পুলিশ ও ড্রাগ কন্ট্রোলের অভিযানে ধরপাকড় চললেও এখনও তা পুরোপুরি বন্ধ করা যায়নি। রাজ্যপালের এই মন্তব্য নিঃসন্দেহে জাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘রাজ্যপাল কী ভাবে তদন্ত করবেন আমি জানি না। উনি কোনও অভিযোগ পেয়ে থাকলে সরকারের কাছে তা রেফার করা উচিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর লাইসেন্স দিলেও ব্যবসা নিয়ন্ত্রণ করে না। তবে আমাদের দফতরও নজরদারি চালায়। মেয়াদ উত্তীর্ণ ও জাল ওষুধের ব্যবসা করলে সেটা বড় ধরনের অপরাধ। এই বিষয় নিয়ে কোনও অভিযোগ পেলে নিশ্চই পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।’

সম্প্রতি কলকাতা থেকে কোটি কোটি টাকার নকল উদ্ধার করে ড্রাগ কন্ট্রোল ও কলকাতা পুলিশ। কলুতলা স্ট্রিটের একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল ওষুধ উদ্ধার করা হয়। বাড়ির একতলায় বিপুল পরিমাণ জাল ওষুধ মজুত করা ছিল। এই ঘটনায় অসীম সাধু নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

 

spot_img

Related articles

৩ বছর না হলে আনা যাবে না অনাস্থা, গৃহীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল

পঞ্চায়েত স্তরে প্রশাসনিক স্থায়িত্ব ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শীর্ষ পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত নিয়মে বদল আনল...

জনবিচ্ছিন্ন বঙ্গ বিজেপি! ইস্তাহার বানাতে মানুষের রায় জানতে এবার ড্রপ-বক্স

বঙ্গ সংস্কৃতি, ভাষা তো বটেই, বাংলার রাজনীতিতেও কতটা জনবিচ্ছিন্ন, এবার নিজেরাই প্রমাণ করে দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মানুষের...

আমেরিকার থেকে ৩গুণ জিনিস কিনতে বাধ্য ভারত: ভারত-মার্কিন চুক্তির সমালোচনায় বিরোধীরা

ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে নরেন্দ্র মোদি (Narendra Modi) মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বাণিজ্য চুক্তি...

জৌলুসহীন ম্যাচেও মান রাখল ইডেন, ম্যাচে নেই বল বয়

  ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ইডেনে হল টি২০ বিশ্বকাপের বোধন। মান রাখল ক্রিকেটের নন্দন কানন। ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে...