Saturday, June 27, 2026

রবিবার ফের হাওড়া-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল রেলের, প্রভাব শিয়ালদহ শাখায়

Date:

Share post:

মাসের শেষ রবিবারও দুর্ভোগ থেকে নিস্তার মিলবে বা ট্রেন যাত্রীদের (Railway Passengers)। ওভারহেডে বিদ্যুতের কাজ, ট্র্যাক মেরামতি সহ একাধিক কারণে গত শনি ও রবিবার শতাধিক ট্রেন বাতিলে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তার উপর শ্রাবণ মাসের মেলার জন্য এমনিতেই তারকেশ্বর শাখায়(Tarkeswar Train Route) জল যাত্রীদের মাত্রাতিরিক্ত ভিড়। রবিবার সেই সংখ্যাটা বেশি থাকে অথচ সেদিন মেন লাইনে এত ট্রেন বাতিলের (Train Cancel) ঘোষণা হওয়ায় এখন থেকেই চিন্তা বাড়ছে। গত সপ্তাহের মতো এই রবিবারও হাওড়া বর্ধমান শাখায় (Howrah Bardhaman Main Line) দুর্ভোগের ছবিটা স্পষ্ট হতে চলেছে।

পূর্ব রেলের তরফে বলা হয় ট্র্যাক মেরামতি ও সিগন্যাল সমস্যা এখনও মেটেনি, তাই সেই সংক্রান্ত তদারকি ও প্রয়োজন মতো মেরামতির কারণে এই ট্রেন বাতিলের ভাবনা। রবিবার এমনিতেই অনেক ট্রেন চলে না, এবার তার সঙ্গে জুড়ে গেল বাতিলের তালিকা।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন আগামিকাল বাতিল:

হাওড়া থেকে বর্ধমান: ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬০৩৩, ৩৭৯১৫, ৩৭৮২৭, ৩৭২৩৫, ৩৭২৩৭, ৩৭৮১৯, ৩৭৬৫১

বর্ধমান থেকে হাওড়া: ৩৬৮৪০, ৩৬৮৪২, ০৩৫১৭, ৩৭৮৩২, ৩৬৮৪৪

এখানেই শেষ নয় শিয়ালদহ থেকেও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে বলা হয়েছে রবিবার ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১ – এই তিনটি ট্রেন বাতিল রাখা হচ্ছে। ডানকুনি থেকে বাতিল থাকছে ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২ নম্বরের ট্রেনগুলি। ব্যান্ডেল থেক ৩৭৭৪৯, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৫৩৬, ৩৭৫৩৮ ট্রেনগুলি এবং নৈহাটি থেকে ৩৭৫৩৫ ও ৩৭৫৩৭ বাতিল থাকছে।রবিবার হাওড়া থেকে বেশ কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। কর্ড লাইনে কাটোয়া এবং আসানসোল থেকেও একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। রাতের মধ্যে পুরো তালিকা জানা যাবে।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...