Saturday, March 14, 2026

ভোট-পরবর্তী বি*রোধী স*ন্ত্রাসে এবার দিনহাটায় তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুর !

Date:

Share post:

পঞ্চায়েত ভোট (Panchayet Election) মিটলেই রাজ্যজুড়ে বিরোধী সন্ত্রাস অব্যাহত। ভোটট-পরবর্তী বিরোধী সন্ত্রাসের বলি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের এক জয়ী তৃণমূল প্রার্থী। আবার কোচবিহারের দিনহাটা আছে, দিনহাটাতেই। বিজেপির বেলাগাম সন্ত্রাস চলছেই। এবার ভেটাগুড়িতে তৃণমূলের এক পরাজিত প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

দিনহাটা-১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী রাজীব বর্মন বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। তৃণমূল প্রার্থীর অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ির বাইরে সিসি ক্যামেরা ভেঙে দিয়ে ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া হয় বাড়ির চারপাশে টিনের দেওয়াল। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

এর আগেও দিনহাটায় বিজেপির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। পঞ্চায়েতে গণনার আগের দিন নিরাপত্তারক্ষী নিয়ে স্ট্রং রুমে ঢুকে পড়ার অভিযোগ উঠেছিল। কর্তব্যরত আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরেরও অভিযোগ ওঠে। সম্প্রতি, অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায়কে গ্রেফতার করে পুলিশ। ফের বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল সেই দিনহাটাতেই।

 

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...