Tuesday, June 2, 2026

খেলা ঘুরিয়ে দিলেন মন্ত্রী, চা বাগানে সিপিএমের জয়ী প্রার্থী তৃণমূলে আসতেই বোর্ড শাসকের

Date:

Share post:

উত্তরবঙ্গে (North Bengal) মাল ব্লকের চা বাগান অধ্যুষিত রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ফলাফলের পর ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের (TMC) দখলে ১৪টি আসন। বিজেপির (BJP) ঝুলিতে যায় ১৩টি আসন এবং সিপিএমের (CPIM) একটির সঙ্গে নির্দল পায় দুটি আসন। ফলে বোর্ড গঠনের জোরালো দাবিদার ছিল তৃণমূল ও বিজেপি। কিন্তু এক চালে খেলা ঘুরিয়ে দিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক (Buluchik Baraik)। বামেদের একমাত্র জয়ী প্রার্থীকে থেকে তৃণমূলে
নিয়ে চলে এলেন তিনি। এর ফলে রাঙামাটি গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে তৃণমূল দখলে এল ১৫টি আসন। দুই নির্দল প্রার্থীও তৃণমূলকে বাইরে থেকে সমর্থন করবে বলে জানা যাচ্ছে। ফলে বোর্ড গঠনে আর কোনও বাধা রইল না শাসক দলের।

ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর সিপিএমের একমাত্র জয়ী প্রার্থী জিনিথ এক্কা বলেন, “আমাদের চা বাগান ও গ্রামের উন্নয়নের জন্য তৃণমূলেকে সমর্থন করছি। এমন সিদ্ধান্তের জন্য আমাকে কেউ চাপ দেননি। আমি আমার এলাকার উন্নয়নের জন্য তৃণমূলে চলে এলাম।”

রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত বোর্ডের প্রধান তথা মন্ত্রী বুলুচিক বড়াইকের ছেলে অশোক চিক বড়াইক বলেন, “সাংবাদিক বৈঠকেই সিপিএম-এর প্রার্থী জিনিথ এক্কা তৃণমূলকে সমর্থন করেছে। তবে শুধু সিপিএম নয়। আগামী কয়েক দিনের মধ্যে অন্যান্যরাও আমাদের সমর্থন করবে। তাই আমরাই আবার রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করব। এখন শুধু সময়ের অপেক্ষা।”

 

 

Related articles

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...