Saturday, May 23, 2026

পদ খোয়াতেই দিলীপকে দুয়ারে সরকারের পথ দেখালেন কুণাল, ঠুকলেন অনুরাগকেও

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতির পদ হারিয়েছিলেন, আর চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় সহ-সভাপতির পদ খোয়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এখন শিবরাত্রির সলতের মতো টিম টিম করে জ্বলছে তাঁর সাংসদ পদ। তবে এটাও শোনা যাচ্ছে, লোকসভার আগে দিলীপবাবুকে নাকি মোদি সরকারের কোনও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে।

তবে পদ যাওয়ার পর শনিবার দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল নেতার কথায়, “দিলীপ ঘোষের নাম সহ-সভাপতি পদ থেকে সরে গেল। অনেকে বলেছেন ললিপপের মতো কেন্দ্রীয় মন্ত্রীসভার পদ কয়েক মাসের জন্য সান্ত্বনা পুরষ্কার পেতে পারেন। এরা মিউজিক্যাল চেয়ারে থাকেন। বেশি অপমানিত হলে, দুয়ারে সরকার ভেবে দেখতে পারেন দিলীপ ঘোষ, তাঁর বাড়ির লোকেদের মতো। যারা নানা সমস্যায় থাকে তাদের জন্য সরকারের নানা স্কিম থাকে। আগেও উত্তর দিনাজপুরের এক কেন্দ্রীয় মন্ত্রীকে বাদ দিয়েছিল। আমরা বলছি জীবনের সমস্যা থাকলে, দুয়ারে সরকারের নানা স্কিম ভেবে দেখতে পারেন।”

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও (Anurag Thakur) তোপ দাগেন কুণাল। তিন বলেন, “আসলে INDIA গঠিত হওয়ার পর থেকে প্যানিক রিঅ্যাকশন চলছে NDA জোটের মধ্যে। যার মুখের ভাষা হল, গোলি মারো শালো কো। যিনি মণিপুর দেখতে পান না, তিনি আবার আইন-শৃঙ্খলার কথা বলছেন। ভিত্তীহীন সব কুৎসা করছেন। মোদি আসলে ভীত, সন্ত্রস্ত। শোনা যাচ্ছে NDA জোটের নাম বদলাতে চাইছেন।”

 

 

 

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...