Saturday, June 20, 2026

‘মণিপুর হিং.সার নেপথ্যে চিনের মদত’, বিস্ফো.রক প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানের

Date:

Share post:

মণিপুরে গত ৩ মাস ধরে চলতে থাকা হিংসার পিছনে প্রত্যক্ষ মদত রয়েছে প্রতিবেশী চিনের(China)। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ মুকুন্দ নারাভনে(Manoj Mukund Naravane)। তিনি জানান, “উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে ধারাবাহিক ভাবে মদত দেয় চিন। মণিপুরের(Manipur) সাম্প্রতিক হিংসার নেপথ্যেও চিনা মদতের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না।”

গত ৩ মাস ধরে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে যে ধারাবাহিক হিংসা চলতে তা জাতীয় নিরাপত্তার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে জানান নারাভাবে। একইসঙ্গে তিনি বলেন, আমি নিশ্চিত উত্তর-পূর্বাঞ্চলে অশান্তি পাকাতে চিনের ভূমিকা সম্পর্কে সরকার অবহিত। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিকেরা প্রয়োজনীয় পদক্ষেপও করছেন। পূর্ব লাদাখের মতোই উত্তর-পূর্বাঞ্চলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC)-র স্থিতিশীলতা নষ্ট করার জন্য চিনা ফৌজ সক্রিয় বলেও অভিযোগ করেছেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে উত্তর-পূর্বের একাধিক রাজ্যে সক্রিয় জঙ্গিদের ঘাঁটি রয়েছে মায়ানমারে। সেখানেই চিনের গুপ্তচররা ধারাবাহিক ভাবে উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের অস্ত্র এবং পরিকাঠামোগত সহায়ত করে বলে অভিযোগ। আর এই চিনের সাহায্যপ্রাপ্ত একাধিক জঙ্গি সংগঠন মণিপুর হিংসায় সক্রিয় ভাবে জড়িত বলে ইতিমধ্যেই দাবি করেছে গোয়েন্দা সংস্থা।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...