Sunday, June 7, 2026

কলকাতা লিগে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল মহামেডান

Date:

Share post:

কলকাতা লিগে জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ মুহূর্তে সামাদ আলি মল্লিকের গোলে পিয়ারলেসকে ২-১ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে ওপর গোলটি করেন ডেভিড।

রবিবার ঘরের মাঠে পিয়ারলেসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং। পিছিয়ে পরেও দুরন্ত ভাবে ম্যাচে ফিরে আসে সাদা-কালো ব্রিগেড। মাত্র ৪ মিনিটের মধ্যে গোল করে ফেলে পিয়ারলেস। এরপর পাল্টা আক্রমণে ঝাপায় সাদা-কালো ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ২৬ মিনিটে সমতায় ফেরে মহামেডান। সাদা-কালো ব্রিগেডের হয়ে ১-১ করেন ডেভিড। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একে অপরকে টক্কর দিতে থাকে দুই দল। তবে একের পর এক কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি মহামেডান। পাল্টা আক্রমণে ঝাপায় পিয়ারলেস। ম‍্যাচের ইনজুরি টাইমে গোল পায় মহামেডান। মহামেডানের হয়ে ২-১ করেন দলের অধিনায়ক সামাদ আলি মল্লিক। এই জয়ের ফলে তিন পয়েন্ট পেয়ে গ্রুপ ‘এ’ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল মহামেডান।

এদিকে ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে কলকাতা ময়দানে এল প্রথম অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের উদ্যোগে আইএফএকে অত্যাধুনিক অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিল রাজ্য সরকার। রবিবার মহমেডান-পিয়ারলেস ম্যাচ চলাকালীন বিরতিতে আইএফএ সচিব অনির্বাণ দত্তের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন মেয়র ফিরহাদ হাকিম। এর আগে আইএফএর কাছে দুটো অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এই প্রথম।
এদিন এই নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন আইএফএকে অ্যাম্বুলেন্স দেওয়ার। খেলার মাঠে মাঝেমধ্যেই অঘটন ঘটে। সঠিক সময় হাসপাতালে নিয়ে যেতে পারলে প্রাণ বেঁচে যায়। তাই মুখ্যমন্ত্রীর ইচ্ছায় আজ আমরা আইএফএকে অ্যাম্বুলেন্স দিলাম।”

 

এই নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “আমাদের দুটো সাধারণ অ্যাম্বুলেন্স আগে থেকেই ছিল। তবে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ছিল না। সেটা আমরা সরকারকে জানিয়েছিলাম।রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম আধুনিক প্রযুক্তির অ্যাম্বুলেন্স আমরা পেলাম। যেখানে অ্যাম্বুলেন্সের মধ্যেই লাইফ সাপোর্টের ব্যবস্থা থাকবে। ময়দানে কোনও গুরুতর চোট হলে এটা ব্যবহার করা হবে।”

আরও পড়ুন:রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি’ দেখতে মাঝরাতে সিনেমা হলে সৌরভ, ভাইরাল ছবি

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...