Thursday, May 14, 2026

চলন্ত ট্রেনে RPF জওয়ানের গু.লিতে মৃ.ত ৪, ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা!

Date:

Share post:

কখনও করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) মতো বড় দুর্ঘটনা, তো কখনও আবার বন্দেভারতের (Vande Bharat Express) মতো ট্রেনে খাবারে মিলছে আরশোলা – কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) পরিচালিত ভারতীয় রেলের (Indian Railways) দৈন্যদশা ক্রমশ প্রকট হচ্ছে দেশবাসীর কাছে। যাত্রী সুরক্ষা (Passengers Security) দিতে সম্পূর্ণ ব্যর্থ রেল তার প্রমাণ সোমবার ভোরে ফের মিলল।জয়পুর এক্সপ্রেসে (Jaipur Express) চলল গুলি,৩ যাত্রী সহ মৃত ১ পুলিশকর্মী! ঘটনার কথা প্রকাশ্যে আসার পর ভারতীয় রেলকে কাঠগড়ায় তুলে সাধারণ মানুষের প্রশ্ন, যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় আর কত রেকর্ড গড়বে বিজেপি সরকারের অধীনস্থ এই সংস্থা? চলন্ত ট্রেনের মধ্যে সশস্ত্র RPF এক কামরা থেকে আর এক কামরায় বন্দুক নিয়ে দাপাদাপি করছে, অথচ সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই রেলের? অকারণে যে নিরীহ মানুষগুলোর প্রাণ গেল তার দায় কি মোদি সরকার (Modi Government) বা তার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Aswini Vaishnav) নেবেন?

সোমবারে সকালে চলন্ত ট্রেনে রক্ত ঝরলো। মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে (Jaipur Express) ট্রেনের ভিতরে রেলওয়ে সুরক্ষা বাহিনীরই (RPF) এক জওয়ান গুলি চালান বলে অভিযোগ। ঘটনায় চারজন মারা যান। অভিযুক্ত আরপিএফ জওয়ান চেতন সিংকে (Chetan Singh) গ্রেফতার করে বোরিভালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এত বড় একটা ঘটনা অথচ কোনও হেলদোল নেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ? এমনিতেই পদ্মশিবির যখনই দেখে যে তাঁরা ব্যাকফুটে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে মুখে কুলুপ এঁটে দেওয়ার একটা অলিখিত নিয়ম নিজেদের মধ্যে চালু করে দেয় বলেই ইদানিংকালে দেখা যাচ্ছে। সেই কারণে এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে রেলের তরফ থেকে কোনও বিবৃতি মেলেনি। কোথায় রেলমন্ত্রী (Railway Minister)?

ট্রেন যাত্রীরা জানাচ্ছেন আজ ভোর পাঁচটা তেইশ মিনিট নাগাদ মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়া ১২৯৫৭৬ জয়পুর এক্সপ্রেস ট্রেনের বি৫ কামরায় এই গুলি চালানোর ঘটনা ঘটে। এসকর্ট ডিউটিতে থাকা চেতন নামের একজন এসকর্ট ইনচার্জ এএসআইকে গুলি করেছেন বলে অভিযোগ। মৃত পুলিশকর্মীর নাম টিকা রাম মীনা। এরপর পাশের কামরায় গিয়ে অভিযুক্ত গুলি চালালে তিন সাধারণ যাত্রীর মৃত্যু হয় বলে খবর। এরপর দহিসার স্টেশনের কাছে চেন টেনে থামান সেই আরপিএফ কনস্টেবল। এরপর ট্রেন থেকে ঝাঁপ দিয়েও লাভ হয়নি,  রেল পুলিশ ও অন্য আধিকারিকদের সহায়তায় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 

 

 

Related articles

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...