Saturday, March 14, 2026

সাতসকালে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা ট্যাঙ্কারের, গুরুতর আ.হত চালক

Date:

Share post:

সাতসকালে রেড রোডে দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। দুর্ঘটনায় ট্যাঙ্কারের চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ মণিপুর ইস্যুকে ধামাচাপা দিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১০০টাকা


পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ হাওড়া থেকে বিদ্যাসাগর সেতু, পিটিএস হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কাশীপুরের দিকে যাওয়ার কথা ছিল একটি তেলবোঝাই ট্যাঙ্কারের। রেড রোডের উত্তরমুখী লেনে ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকের ঠিক সামনে বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্যাঙ্কার সোজা গিয়ে ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের সীমানা দেওয়ালে। দেওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে ট্যাঙ্কারটি ভিতরে ঢুকে আটকে যায়। সে ভাবেই বেশ কিছু ক্ষণ থাকার পর রেকার ভ্যান ডেকে তা সরানো হয়। এর জেরে সাতসকালেই রেড রোডে যানজট তৈরি হয়।

এদিকে দুর্ঘটনার জেরে গুরুতর অবস্থায় আহত চালককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ট্রমা কেয়ার সেন্টারে রাখা হয়েছে তাঁকে। পুলিশের অনুমান, গাড়ির গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...