Monday, May 18, 2026

তামিলনাড়ুতে পুলিশকে লক্ষ্য করে গু*লি!পাল্টা ‘এনকাউন্টারে’ নি.হত ২ কুখ্যাত দুষ্কৃ*তী

Date:

Share post:

তামিলনাড়ুর চেন্নাইয়ে পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হলেন দুই কুখ্যাত দুষ্কৃতী। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছেন আরও দুই দুষ্কৃতী। মৃত দুই দুষ্কৃতীর নাম রমেশ (৩৫) এবং ছোটা বিনোদ (৩২)।এরা দু’জনই বহুদিন ধরে নানারকম অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুনঃকেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কি মানা হয়েছে? উত্তরে যা বললেন শিক্ষামন্ত্রী

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে শহরের গুরুভানচেরি এলাকায় ইনস্পেক্টর মুরুগাসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নাকা তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় একটি এসইউভিতে করে চার দুষ্কৃতী দ্রুত গতিতে যাচ্ছিলেন। গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ইনস্পেক্টর মুরুগাসেন। তাঁকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন দুষ্কৃতীরা। কিন্তু কোনও রকমে নিজেকে সরিয়ে নেন মুরুগাসেন। দুষ্কৃতীদের গাড়িটি এর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করানো পুলিশের গাড়িতে ধাক্কা মারে।

এরপরই গাড়ি থেকে লাফিয়ে নামেন দুষ্কৃতীরা। পুলিশকে লক্ষ্য করে ছুড়তে থাকেন গুলিও। ইনস্পেক্টর মুরুগাসেন এবং সাব-ইনস্পেক্টর শিবা গুরুনাথনকে লক্ষ্য করে গুলি চালান। শুধু তাই-ই নয়, সা-ইনস্পেক্টরের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করতেই তিনি পড়ে যান। নিজেদের বাঁচাতে পাল্টা গুলি চালান ইনস্পেক্টর এবং সাব-ইনস্পেক্টর দু’জনেই। তাঁদের গুলিতে আহত হন রমেশ এবং বিনোদ। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে যান আরও দুই দুষ্কৃতী। রমেশ এবং বিনোদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে সাব-ইনসস্পেক্টর গুরুনাথনকেও।

পুলিশ জানিয়েছে, ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন ছোটা বিনোদ এবং রমেশ। বিনোদের বিরুদ্ধে ১৬টি খুন, ১০টি খুনের চেষ্টা, ১০টি ডাকাতি-সহ ৫০টি মামলা ঝুলছে। রমেশের বিরুদ্ধে ২০টি মামলা ঝুলছে। বাকি দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...