Sunday, May 3, 2026

বঙ্গোপসাগরে ট্রলারডুবি! বরাতজোরে প্রাণে বাঁচলেন মৎস্যজীবীরা

Date:

Share post:

খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জৈরি করা হয়েছিল। তাই তড়িঘড়ি বাড়ি ফিরছেন মৎস্যজীবীরা। আর তার আগেই ট্রলার ডুবল বঙ্গোপসাগরে। তবে মৎস্যজীবীদের সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।প্রত্যেকেই আপাতত নিরাপদে রয়েছেন।তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ হরিয়ানায় ধর্মীয় শোভাযাত্রায় অশা.ন্তি! বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান ও ইন্টারনেট পরিষেবা

পাঁচদিন আগে মাছ ধরতে কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল এফবি প্রসেনজিৎ নামের ট্রলারটি। ১৭ জন মৎস্যজীবী ছিলেন এই ট্রলারে। আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয় মৎস্যজীবীদের। সেই বার্তা পেয়ে সোমবার গভীর রাতে মৎস্যজীবী নিয়ে ফেরার পথ ধরেছিল ট্রলারটি। কিন্তু সীতারামপুর থেকে ২৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায়। এখানেই উল্টে যায় ট্রলারটি।


ডুবে যাওয়া ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশে থাকা অন্য একটি মৎস্যজীবীদের ট্রলার তাঁদের উদ্ধারে এগিয়ে যায়। রাতের অন্ধকারেই সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। ডুবন্ত ট্রলার থেকে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপের দিকে ফিরিয়ে আনা হচ্ছে বলে খবর।

 

 

Related articles

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...

Press Freedom Day: লম্ফঝম্প সার, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ ক্রমশ খারাপ দিকে

৩ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করেন বিশ্বের সাংবাদিক মহল। প্রত্যন্ত গ্রাম থেকে গোটা দেশ এমনকি...

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু।...