Saturday, May 16, 2026

“রাজনীতিকে জড়াবেন না”, দু.র্নীতির অভিযোগ উড়িয়ে বললেন নুসরত জাহান

Date:

Share post:

আইন আইনের পথে চলবে। আদালতে আমার ব্যাঙ্কের সমস্ত স্টেটমেন্ট জমা করা আছে। আজ, বুধবার কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণার সমস্ত অভিযোগ উড়িয়ে দেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর দাবি, অভিযুক্ত সংস্থা ও দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

এদিন নুসরত বলেন, “আমি এখানে কোনও কিছুর ব্যাখ্যা দিতে আসিনি। যারা কোনও ভুল কাজ করে তারা ব্যাখ্যা দেয়। আমি এখানে এসেছি আমার বাড়ি কেনা নিয়ে যে ভুল তথ্য ছড়িয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম, তারই জবাব দিতে এসেছি। অভিযুক্ত কোম্পানির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। যে কোম্পানির নামে অভিযোগ ২০১৭ সালেই সেখান থেকে পদত্যাগ করেছি। কোম্পানি থেকে আমার একটুকুও কোনরকমের শেয়ার হোল্ডার ছিল না।”

নুসরতের সংযোজন, “এটা একটি বিচারাধীন বিষয়। আমার স্বপক্ষে সব যুক্তি আমি আদালতে দেব। বিচারাধীন বিষয়ে মাথা ঘামাবেন না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের সবার আস্থা থাকা উচিত। আমার বাড়ি অভিযুক্ত কোম্পানির টাকায় কেনা নয়। ওই কোম্পানি থেকে আমি ১ কোটি ১৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। যা সুদ সমেত ফেরত দিয়েছি। তার সমস্ত নথি আমার কাছে আছে। আদালতে আমার ব্যাঙ্কের বিস্তারিত জমা দেওয়া আছে।”

এই বিষয়টি নিয়ে যেন কোনওভাবে রাজনীতি না হয়, সেই বিষয়টির উল্লেখ করেন অভিনেত্রী-সাংসদ। তাঁর কথায়, “দয়া করে বিষয়টির রাজনীতিকরণ করবেন না। কারণ, এটি রাজনীতির বিষয় নয়।”

মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার নামের একটি সংস্থার ৮ সদস্যের বিরুদ্ধে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী। যাঁদের মধ্যে বেশিরভাগ ব্যাঙ্ককর্মী। অভিযুক্তদের মধ্যে টলি অভিনেত্রী তথা সাংসদ নুসরতের নামও রয়েছে। মামলাটি আলিপুর আদালতে বিচারাধীন। তাঁকে ঘিরে বিতর্কের মধ্যে আবার ঘোলাজলে মাছ ধরতে নেমেছে বিজেপি। এদিন গোটা বিষয়টি নিয়ে নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে মুখ খুললেন নুসরত জাহান।

 

 

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...