Saturday, May 16, 2026

মোদির ‘ইন্ডিয়া’ ভীতি! বিরোধী জোটকে ‘আইএনডিআইএ’ বলার নির্দেশ সাংসদের

Date:

Share post:

ইন্ডিয়া(INDIA) জোটে দিল্লির কুর্সি টলোমলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। যার জেরেই এবার দলীয় সংসদের(BJP MP) কড়া নির্দেশ দিলেন তিনি। জানালেন, তারা যেন বিরোধীদের সমালোচনা করতে গিয়ে ‘ইন্ডিয়া’ শব্দের ব্যবহার না করেন। এবং এই জোটকে ‘আইএনডিআইএ’ জোট নামেই অভিহিত করার নির্দেশ দেন তিনি।

গত সোমবার রাতে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সংসদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি জানান, বিরোধীদের সমালোচনা করতে গিয়ে এই জোটকে তারা যেন কোনভাবেই ইন্ডিয়া জোট হিসেবে উল্লেখ না করেন, পরিবর্তে ‘আইএনডিআইএ’ নামই যেন ব্যবহার করা হয়। সেই সঙ্গে বাদল অধিবেশন শেষ হলেই নিজ নিজ সংসদীয় এলাকায় ফিরে গত দশ বছর কেন্দ্রীয় প্রকল্পের ধারাবাহিক প্রচার করার পাশাপাশি ইউপিএ জমানার দুর্নীতি নিয়েও ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন বলে সূত্রের খবর। এছাড়াও ওই বৈঠক থেকে লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যভিত্তিক কিভাবে প্রচার চালাবে তার রূপরেখা তৈরি করে দেন মোদি। জানিয়ে দেন রাজ্যভিত্তিক ইস্যুগুলি তুলে ধরার পাশাপাশি রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের সরকারের উন্নয়ন ভিত্তিক দিকগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের ব্যর্থতার দিকগুলি বেশি বেশি করে তুলে ধরতে হবে নির্বাচনী প্রচারে।

এছাড়াও প্রত্যেক সাংসদকে দু’টি করে রিপোর্ট দিতে বলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একটি সাংগাঠনিক ও আরেকটি প্রশাসনিক। সাংগাঠনিক রিপোর্টে বুথ থেকে জেলাস্তর পর্যন্ত সংগঠন কী অবস্থায় রয়েছে তার উল্লেখ থাকতে হবে। আর প্রশাসনিক রিপোর্টে সংসদীয় এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি সাংসদ তহবিলের অর্থে কী কী কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বলে জানান বৈঠকে উপস্থিত এক সাংসদ। সেই সঙ্গে সংসদীয় এলাকায় আর কোনও কেন্দ্রীয় প্রকল্পের প্রয়োজন রয়েছে কি না তাও জানাতে হবে বলে নির্দেশ দেন নাড্ডা।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...