Sunday, June 21, 2026

‘এক্তিয়ারের বাইরে কাজ করছেন রাজ্যপাল’: নবান্নে সাংবাদিক বৈঠকে তো.প মুখ্যমন্ত্রীর  

Date:

Share post:

রাজ্যপাল (Governor) সংবিধান মেনে কাজ করছেন না। রাজভবনে (Rajbhawan) বসে বিজেপির (BJP) কর্মসূচি পালন করছেন। বুধবার নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠকে স্পষ্ট কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের (Mamata Banerjee)। রাজ্যপালের নীতি বহির্ভূত কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, পূর্বসূরী জগদীপ ধনকড়কেও অতিক্রম করে গিয়েছেন বর্তমান রাজ্যপাল।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য (Vice Chancellor) নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, যাকে পারছে তাঁকে এনে উপাচার্যের পদে বসাচ্ছেন। নিয়ম হল সরকার ৩ জনের নাম প্রস্তাব করবে, রাজ্যপাল একজনকে বেছে নেবেন। কিন্তু রাজ্যপাল বোস যাকে পারছেন তাঁকে এনে বসাচ্ছেন। আমলাও উপাচার্য হয়ে যাচ্ছেন। সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। কেন বিশেষজ্ঞ কমিটি তৈরি হবে? কেন বাইরে থেকে লোক আসবে? বাংলায় কী বিশেষজ্ঞ হওয়ার যোগ্য মানুষ নেই! রাজ্যপাল আসলে দিল্লির বিজেপির কথায় চলছেন। যদিও বাংলার মানুষ রাজ্যপাল পদটিকে শ্রদ্ধা করেন।

 

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...