Thursday, March 5, 2026

গর্ভ.পাতের ওষুধ তৈরীতে রঙিন মাছের উপর গবেষণা, দারুণ সাফল্য বাঙালী গবেষকের

Date:

Share post:

বাংলা আজ যা ভাবে ভারত তথা বিশ্ব কাল তা নিয়ে চিন্তা করে- এই প্রবাদ বা ভাবনা যে মিথ্যে নয় তার প্রমাণ আবার মিলল। চিকিৎসা বিজ্ঞানে (Medical Science) প্রতি মুহূর্তে নতুন নতুন আবিষ্কার হচ্ছে যা অবাক করে দিচ্ছে সকলকে। সেই তালিকায় এবার নিজের সাফল্যের নজির তুলে ধরলেন শ্রীরামপুরের বাঙালী গবেষক। এতদিন পর্যন্ত যেকোনও ধরণের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ইঁদুর বা গিনিপিগের ব্যবহার দেখা যেত। কিন্তু এবার এই প্রাণীদের বদলে অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছ ‘মলি’কে (Molly Fish) মডেল করে গর্ভপাতের ওষুধ (drugs for Abortion) তৈরিতে দারুণ সাফল্য শ্রীরামপুর হাউসিং এস্টেটের বাসিন্দা ডঃ মৃত্যুঞ্জয় মজুমদারের (Dr. Mritunjay Majumder)।

হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি থেকে ফার্মোকলজিতে পিএইচডি (Ph.d in pharmacology) করেন মৃত্যুঞ্জয়। এখন চাকদায় নেতাজী সুভাষ বোস ইন্সটিটিউট অফ ফার্মাসিতে প্রফেসার ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত। সেই কলেজেরই কয়েকজন সহকর্মীকে নিয়ে রিপ্রোডাক্টিভ মেডিসিনের (reproductive medicine)উপর গবেষণা শুরু করেন। প্রায় সাড়ে ছয় বছর গবেষণার পর সাফল্য আসে। চলতি বছরের ২৬ শে মে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট ইন্ডিয়া (Intellectual Property act India)জার্নালে এই বিষয়টি প্রকাশিত হয়।

কিন্তু মাছ নিয়ে পরীক্ষা কেন? মৃত্যুঞ্জয় বলেন,ইঁদুর, হ্যামস্টার বা গিনিপিগের মডেল খুঁজে পেতে সমস্যা হয়। আর যে প্রাণীর উপর গবেষণা করা হয় সেই প্রাণীর মৃত্যু অবশ্যম্ভাবী । এই সব প্রাণীর একটি মডেলে গবেষণা খুবই খরচ সাপেক্ষ। মলি মাছের ক্ষেত্রে সেই সমস্যা নেই। পয়োসিলিয়া স্পিন্ফস বা মলি মাছ সহজলভ্য। ভিভি পোরাস প্রজাতির হওয়ায় এই মাছ নিয়ে গবেষণা করা যায় অনায়াসে।একটি অ্যাকোয়ারিয়ামে মেল ফিমেল মলিকে মেটিং- এর পর পৃথক করে রাখা হয়। ১৯ দিনের মাথায় ফিমেল মলি মাছকে খাবারের সাথে মিশিয়ে ওষুধ দেওয়া হয়। গবেষক জানান,বিশ্বে এই গবেষণা প্রথম। তাঁকে গবেষণায় সাহায্য করেন এনএসবিআইএফ এর প্রিন্সিপল ডঃ অর্নব সামন্ত, যিনি গবেষণার স্ট্যাটিস্টিক ডিজাইন করেছেন। এছাড়া প্রদীপ রায়,সৌরভ রায়,নীলেন্দু শেখর রায় ও ঐন্দ্রিলা বৈশ্য গবেষণায় সাহায্য করেছেন। এই ওষুধ বাজারে এলে তার দাম অনেক কম হবে বলে দাবি বাঙালি গবেষকের।
মৃত্যুঞ্জয় জানিয়েছেন,এই গবেষণা থেকে যে ওষুধ বাজারে আসবে তার দাম হবে অনেক কম।

 

 

 

 

spot_img

Related articles

বিশ্বকাপের মধ্যে হোটেলের মহিলা কর্মীর সঙ্গে আশালীন ব্যবহার, বিতর্কে পাকিস্তানের ক্রিকেটার

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলকে। বিশ্বকাপ চলাকালীন হোটেলের মহিলা কর্মীর সঙ্গে অশালীন ব্যবহার করার...

অপরিকল্পিত SIR-এর বিরুদ্ধে শুক্রবার ধর্না অবস্থান মমতার, মেট্রো চ্যানেলে শেষ মুহূর্তের প্রস্তুতি

এসআইআরে অসঙ্গতি, নাম বাদের চক্রান্তের প্রতিবাদে ফের সর্বাত্মক আন্দোলনে নামছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার...

ফের SIR আতঙ্কে মৃত্যু! মেদিনীপুরে মৃত বিএলও, নদিয়ায় ভোটার

বাংলায় SIR-এর কাজ চলেছে গত তিনমাস ধরে। নির্বাচন কমিশনের অদ্ভুত ধরণের এই জটিল ডিজিটাল প্রক্রিয়া, অবাস্তব সময়সীমা, রাতভর...

“নার্ভাস-মানসিকভাবে বিধ্বস্ত”: দুবাইতে আটকে লারা দত্ত

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার এসে পড়ল প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনে। গত কয়েক বছর ধরে দুবাই লারা দত্তর (Lara...