Friday, April 24, 2026

কেমন আছেন বুদ্ধদেব! মেডিক্যাল বুলেটিনে কী জানালেন চিকিৎসকরা?

Date:

Share post:

বৃহস্পতিবার বিকেলেই বুকের ইউএসজি (USG) হয়েছিল। সন্ধেবেলা সেই পরীক্ষার রিপোর্ট দেখে হাসপাতালের চিকিৎসকরা জানালেন, বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থা (Health Condition) নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু পাননি তাঁরা। বৃহস্পতিবার সন্ধের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, আপাতত পরিস্থিতির কোনও অবনতি হয়নি। নতুন কোনও চিকিৎসা শুরু করারও প্রয়োজন হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে। তিনি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন। এমনকি, যাঁরা তাঁকে দেখতে গিয়েছিলেন, তাঁদের ডাকেও সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত শনিবার দুপুরেই শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেছিলেন, তাঁর শ্বাসনালিতে সংক্রমণ রয়েছে। দু’টি ফুসফুসেও সংক্রমণের মাত্রা অত্যন্ত বেশি। টাইপ টু রেসপিরেটরি ফেলিওর হয়েছিল বাম নেতার। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইন্টারমিটেন্ট নন ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তবে এদিন চিকিৎসকেরা জানিয়েছেন, সঙ্কট এখনও পুরোপুরি কাটেনি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কোনও লক্ষণ চোখে পড়েনি আপাতত।

 

 

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...