Thursday, May 28, 2026

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই জরিমানা

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি ভারতের। বৃহস্পতিবার হার্দিক পান্ডিয়ার দলকে ৪ রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হল দুই দলকে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের ম্যাচে সময়মতো নির্ধারিত ওভার শেষ করতে পারেনি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই।

নির্ধারিত সময় থেকে ভারত এক ওভার পিছিয়ে ছিল। তাই ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্যারিবিয়ানরা দুই ওভার পিছিয়ে থাকায় তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে। দুই দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল ও পান্ডিয়া নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার কোনও শুনানির প্রয়োজন হয়নি।

ভারতের বিপক্ষে কাল আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৪৯ রান করে। অধিনায়ক পাওয়েলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩২ বলে ৪৮ রান। নিকোলাস পুরান ৩৪ বল খেলে করেছেন ৪১ রান।রান তাড়ায় ভারতের হয়ে তিলক ভার্মা ২২ বলে ৩৯ রান করলেও জয়ের স্বাদ পায়নি পান্ডিয়ার দল। ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১৪৫ রানে। দুই দলের পাঁচ ম্যাচের সিরিজের পরের দুটি ম্যাচ হবে গায়ানায়। শেষ দুটি ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

 

 

 

Related articles

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...

গো-সেবার পর ইসকন মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী, বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম

কড়া নিরাপত্তা ঘেরাটোপে মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে...