Tuesday, March 17, 2026

এই প্রথম টেলিভিশনের থেকে ডিজিটাল সম্প্রচার স্বত্বের দর বেশি রাখল বিসিসিআই !

Date:

Share post:

আগামী ৫ বছরের জন্য সম্প্রচার স্বত্বের টেন্ডার নিলামে ছাড়ল বিসিসিআই। আন্তর্জাতিক স্তরে সব ধরনের ক্রিকেটের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করবে বোর্ড। প্রথমবার টেলিভিশনের থেকে ডিজিটাল স্বত্বের দর বেশি রাখা হয়েছে।

জানা গিয়েছে, এবার ভারতের প্রত্যেক ম্যাচের ডিজিটাল স্বত্বের বেস প্রাইস রাখা হয়েছে ২৫ কোটি টাকা। প্রত্যেক ম্যাচের টেলিভিশন স্বত্বের বেস প্রাইস ২০ কোটি টাকা। অর্থাৎ ম্যাচ পিছু সম্প্রচার স্বত্বের বেস প্রাইস ৪৫ কোটি টাকা দর রেখেছে বিসিসিআই।

২০১২-২০১৮ সালের মধ্যে ম্যাচপিছু সম্প্রচার স্বত্বের ন্যূনতম দর ছিল এই দরের কাছাকাছি। বর্তমানে দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে। সমর্থকরা আগ্রহ হারিয়েছে। তাই আগামী পাঁচ বছর সম্প্রচার স্বত্বের দর কমিয়েছে বিসিসিআই।

প্রসঙ্গত , আইপিএলের সময় টিভির ক্ষেত্রে ম্যাচ পিছু ৪৯ কোটি এবং ডিজিটালের ক্ষেত্রে ম্যাচ পিছু ৩৩ কোটি টাকা করে রাখা হয়েছিল। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ়‌ে অত চাহিদা থাকে না। তাই বোর্ড ন্যূনতম মূল্য কমই রেখেছে। পাশাপাশি যাতে অনেক বেশি সংস্থা বিড তুলতে আগ্রহ দেখায় তার ব্যবস্থাও করা হয়েছে।
কিন্তু কারা পেতে পারে এই সম্প্রচার সত্ত্ব? দৌড়ে আছে ডিজনি স্টার, ভায়াকম ১৮ এবং সোনি পিকচার্স। কিন্তু প্রতিটি সংস্থাই লোকসানের মুখে। সোনি এবং জি সংস্থা দু’টি আগামী দিনে মিশে যেতে পারে। অন্য দিকে, ওয়াল্ট ডিজনি ভারতে তাদের ব্যবসা বিক্রি করে দিতে পারে। তাই দাম কম রাখা হয়েছে।আগামী পাঁচ বছরে ৮৮টি ম্যাচ খেলবে ভারত। প্রতিটি ম্যাচের জন্য ৪৫ কোটি টাকা হিসাবে সর্বমোট ন্যূনতম মূল্য রাখা হয়েছে ৩,৯৬০ কোটি টাকা। যদিও ম্যাচ পিছু ৬০ কোটি টাকার কমে রাজি নয় বোর্ড।
তবে সর্বমোট মূল্য ৯ হাজার থেকে ১০ হাজার কোটি টাকাও ছুঁতে পারে। সেক্ষেত্রে ম্যাচ পিছু ১০০ কোটি টাকাও আয় হতে পারে বিসিসিআইয়ের। এখন দেখার শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছয় এই সম্প্রচার স্বত্বের মূল্য।

 

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...