Tuesday, June 23, 2026

ফের নতুন করে অ.শান্ত মণিপুর! নি.হত ৩, জ্বা.লিয়ে দেওয়া হল একাধিক বাড়ি

Date:

Share post:

৩ মাস কেটে গেলেও অশান্তি থামার কোনও লক্ষণ নেই মণিপুরে (Manipur)। শুক্রবার থেকে ফের নতুন করে অশান্তির আঁচ ছড়িয়ে পড়ল উত্তর পূর্বের এই রাজ্যে। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার (Bishnupur) মেইতেই অধ্যুষিত কাওয়াকটা এলাকায় কুকি জঙ্গিদের হামলায় নিহত কমপক্ষে ৩। পাল্টা হামলায় একই এলাকায় কুকিদের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। তবে সময় যত গড়াচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যে যেন অশান্তি বেড়েই চলেছে।

দিন দুয়েক আগেও দুষ্কৃতীদের সঙ্গে মেইতেই গোষ্ঠীর বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিষ্ণুপুর। অভিযোগ, থানা এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অস্ত্র লুঠ করা হয়েছিল। সেইদিনই সংঘর্ষে প্রায় ১৮ জন আহত হয়। গত ৩ মে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’-এর (All tribal Students Union of Manipur) কর্মসূচিকে কেন্দ্র করে মণিপুরে অশান্তির সূচনা হয়েছিল। মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল।

এরপরই কুকি-মেইতেই তার বিরোধিতায় পথে নামে। আর তারপর থেকেই সংঘাতের সূচনা হয়। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২১০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০ হাজার মানুষ ঘরছাড়া। পুলিশ সূত্রে খবর, দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রুখতে যে বাফার জোন তৈরি করা হয়েছে, শুক্রবার রাতে সেই সীমানা টপকিয়েই কয়েকজন ঢুকে পড়ে এবং গুলি চালায়। এরপরই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ভাঙচুরের পাশাপাশি একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে।

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...