Saturday, May 16, 2026

“মোদি পদবি” মামলার স্বস্তি পেতেই রাহুলকে হাতের রেঁধে খাসির মাংস খাওয়ালেন লালু

Date:

Share post:

নিম্ন আদালতে “মোদি পদবি” মামলার রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে বড়সড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সাংসদ পদ ফিরে পাওয়া সময়ের অপেক্ষা। আর রাহুল গান্ধীর এমন স্বস্তিতে লোকসভা ভোটের আগে শুধু কংগ্রেস নয়, অক্সিজেন পেল মোদি বিরোধী INDIA জোট। লোকসভায় লড়াইয়ের ক্ষেত্রেও আর কোনও বাধা রইল না রাহুলের।

এদিকে রাহুল গান্ধীর স্বস্তি ফিরতেই আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। আর নিজের হাতে রাহুলকে খাসির মাংস রেঁধে খাওয়ালেন লালু।

জানা গিয়েছে, লালুপ্রসাদের মেয়ে মিশা ভারতীর দিল্লির বাড়িতে শুক্রবার রাতে গিয়েছিলেন রাহুল। উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। কংগ্রেস নেতাকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান তিনি। এরপর নিজের হাতে খাসির মাংস রান্না করে খাওয়ান লালু। শোনা যাচ্ছে, রাহুলের জন্যই বিহার থেকে মটন আনিয়ে ছিলেন আরজেডি সুপ্রিমো।

আরও পড়ুন:ভাঙড়ে আগ্নে.য়াস্ত্র সহ গ্রেফ.তার আইএসএফ কর্মী

 

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...