Tuesday, March 10, 2026

টানা বৃষ্টির জের! উত্তরাখণ্ডে ধসের কারণে বাড়ছে মৃ.তের সংখ্যা, জোরকদমে চলছে উদ্ধারকাজ  

Date:

Share post:

লাগাতার বৃষ্টির (Heavy Rain) জের। আর সেই বৃষ্টি এবং ধসের (Landslide) জেরেই বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। উত্তর ভারতের এই রাজ্যে ক্ষতির পরিমাণও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শনিবার রুদ্রপ্রয়াগে (Rudraprayag) ধসের কারণে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে ১৭ জন। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসনের আশঙ্কা নিখোঁজ ব্যক্তিরা মন্দাকিনী নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে।

শনিবার ধস নেমেছে কেদারনাথ মন্দির (Kedarnath) থেকে ১৬ কিলোমিটার দূরে। সূত্রের খবর, এদিন ধসের সময় এক দোকানে চার জন স্থানীয় বাসিন্দা এবং ১৬ জন নেপালের নাগরিক ছিলেন। ইতিমধ্যেই উদ্ধারকার্য (Rescue) শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Team)। ঘটনায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিচু এলাকায় যাঁরা বসবাস করেন, তাঁদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ধসের কারণে উত্তরাখণ্ডে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন। ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ১১৭৬টি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভারী বর্ষণ ও পাহাড়ের ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পাউরি, তেহরি, রুদ্রপ্রয়াগ ও দেরাদুন সহ অন্তত ৯টি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

 

 

spot_img

Related articles

নিজে হাতে লেক কালীবাড়ির মাকে সাজিয়ে ঐশ্বরিক অনুভূতি অভিষেকের

হঠাৎ করে একটা ফোন বদলে দিল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের (Abhishek Roy)ভাবনা, আধ্যাত্মিক ভাবনায় আপ্লুত তারকা ভাগ করে...

তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই, এখনও বৃষ্টির হলুদ সতর্কতা

শীত শেষে নতুন করে বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে রাতারাতি গরম পড়া কমেছে কিছুটা গোটা বঙ্গে। তবে মঙ্গলবার পর্যন্ত গোটা...

জ্বালানি গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ কেন্দ্রের: বাণিজ্যিক গ্যাস নিয়ে আশঙ্কা প্রকাশ ইন্ডিয়ান অয়েলের

দীর্ঘদিন ধরে ভারতের জ্বালানি ভাণ্ডারের তথ্য গোপন করার চেষ্টা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। শেষ পর্যন্ত গৃহস্থের হেঁসেলে টান...

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...