Friday, June 5, 2026

আপ কল্যাণী সীমান্ত লোকালে আ.গুন! দমদম স্টেশনে হুলস্থুল যাত্রীদের

Date:

Share post:

আপ কল্যাণী সীমান্ত লোকালে আগুন। শনিবার সন্ধ্যে সাড়ে ৭টার সময় শিয়ালদহ ছাড়ার পরই লোকাল ট্রেনটিতে আগুন লেগে যায়। ট্রেনের প্যানেল বোর্ডে আগুন দেখা যায়। দুর্ঘটনার জেরে দমদমে দাঁড়িয়ে পড়ে কল্যাণী সীমান্ত লোকাল। আতঙ্কে মাঝপথেই নেমে পড়েন যাত্রীরা। এর পরই দমদমে দাঁড়িয়ে পড়ে কল্যাণী সীমান্ত লোকাল। আতঙ্কের জেরে বহু যাত্রী মাঝপথেই নেমে পড়েন। যদিও প্রশ্ন উঠছে, আচমকা ট্রেনে আগুন লাগল কেন? জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে গিয়েছিল কল্যাণী সীমান্ত লোকালে। ট্রেনের ডিস্ট্রিবিউশন বক্সে আগুন লেগে গিয়েছিল এদিন।

বিষয়টি চোখে পড়া মাত্রই সতর্ক হয়ে যায় রেল। যাত্রীদের নামিয়ে ট্রেনটি খালি করে GRP। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তড়িঘড়ি আগুন নেভানো হয়। দ্রুত পদক্ষেপ করায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কোনও হতাহত বা আহতের খবর আসেনি। ট্রেনটি আপাতত দমদমে আছে। শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচলও স্বাভাবিক বলে জানা গেছে।

আরও পড়ুন- নামের ভুলে ৮ মাস জেলে যুবক! ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ ছত্তিশগড় হাই কোর্টের

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...