Thursday, May 7, 2026

পিএসজি ছাড়তে চাইছেন নেইমার, ফিরতে চান নিজের পুরোনো ক্লাবে : সূত্র

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। কিছুদিন আগে ক্লাব ছেড়েছেন লিওনেল মেসি। যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। কয়েকদিন আগে পিএসজি ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন কিলিয়ান এমবাপেও। আর এবার পিএসজি ছাড়তে চাইলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সূত্রের খবর, এই ট্রান্সফার উইন্ডোতেই দলবদল করতে চান তিনি। ফিরতে চান তাঁর পুরোনো ক্লাব এফসি বার্সেলোনাতে।

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। প্যারিসের এই ক্লাবটিতে ছ’বছর ধরে খেলছেন ব্রাজিলীয় তারকা। তবে এক ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, এবারের দলবদলের মরশুম শেষ হওয়ার আগেই তিনি পিএসজি ছাড়তে চাইছেন। কারণ হিসাবে জানা যাচ্ছে, গত মে মাসে পিএসজি সমর্থকেরা যে ভাবে বাড়ি ঘিরে বিদ্রুপ করেছিলেন, তা ভাল লাগেনি নেইমারের। জানা যাচ্ছে, পিএসজি ছেড়ে বার্সায় যোগ দিতে চাইছেন তিনি। তবে সূত্রের খবর, বার্সা কোচ জাভির পরিকল্পনায় নেই নেইমার। কিন্তু বার্সেলোনা সভাপতি লাপোর্তা চান নেইমার ফিরে আসুক তাঁর প্রিয় ফুটবল ক্লাবে।

একদিকে ক্লাব ছাড়তে চাইছেন কিলিয়ান এমবাপেও। এমবাপেকে পিএসজি পক্ষ থেকে নতুন প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হননি ফ্রান্সের তারকা ফুটবলার। পিএসজি এবং এমবাপের সম্পর্ক ইদানিং সংবাদের শিরোনামে। জানা যাচ্ছে, এমবাপে এখন অনুশীলন করছেন ক্লাবের অতিরিক্ত ফুটবলারদের সঙ্গে। তাকে প্রথম দলের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হচ্ছে না। আর এতেই ক্ষুব্ধ এমবাপে।

আরও পড়ুন:অবসর ভেঙে ফের ক্রিকেটের বাইশগজে ফিরছেন মনোজ

 

 

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...