Wednesday, May 6, 2026

এশিয়ান কাপের আগে ধাক্কা, সুনীলদের ছাড়বে না ISL ক্লাবগুলি

Date:

Share post:

সমস‍্যার সমাধান হলো না। জানা যাচ্ছে, নিজেদের খেলোয়াড়দের ছাড়তে রাজি হচ্ছে না আইএসএল-এর ক্লাবগুলি। সম্প্রতি এশিয়ান কাপের আগে ফুটবলারদের ছেড়ে দেওয়ার জন‍্য ক্লাব গুলির কাছে আবেদন করে ছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। নভেম্বর ও ডিসেম্বর মাসে চলবে আইএসএল। আবার সেই সময়ই বিশ্বকাপের যোগ্যতা অর্জন ও এএফসি এশিয়ান কাপের ম্যাচে খেলবে ভারতীয় ফুটবল দল। ফলে সুনীল ছেত্রীদের প্রস্তুতির জন্য পাবেন না স্টিমাচ। সেই সমস‍্যা মেটাতেই সম্প্রতি ক্লাব গুলোকে চিঠি দেন ভারতের দলের হেডস‍্যার। এই নিয়ে এদিন ভার্চুয়ালি স্টিমাচের সঙ্গে বৈঠকে বসে আইএসএল-এর ক্লাব। আর সূত্রের খবর সেই বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেয় ক্লাব গুলি।

এই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সচিব শাজি প্রভাকরণ আইএসএল-এর ক্লাব গুলোকে বিবৃতি দিয়ে জানিয়েছেন, “চলতি ডুরান্ড কাপ সহ আইএসএল দলগুলির প্রাক-মরশুম প্রস্তুতি শিবিরের কারণে, আমরা ভুবনেশ্বরে আগামী ১২ আগস্ট হতে চলা প্রস্তুতি শিবির পিছিয়ে ২০ আগস্ট করেছি। যদিও খেলোয়াড়দের তালিকা একই থাকবে।”

আসন্ন এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য আগামী ১২ আগস্ট থেকে ভুবনেশ্বরে জাতীয় শিবিরের আয়োজন করেছিলেন স্টিমাচ। কিন্তু এর জন্য নিজেদের খেলোয়াড়দের ছাড়তে রাজি হচ্ছে না ক্লাবগুলি। যার ফলে একপ্রকার বাধ্য হয়ে, প্রস্তুতি শিবির পিছিয়ে আগামী ২০ আগস্ট নির্ধারিত করেছে এআইএফএফ। সূত্রের খবর, একাধিক দল নিজেদের ফুটবলার ছাড়তে নারাজ।

আরও পড়ুন:পিএসজি ছাড়তে চাইছেন নেইমার, ফিরতে চান নিজের পুরোনো ক্লাবে : সূত্র

 

 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...