Thursday, May 7, 2026

রেকর্ড সময়ে মৎস্যজীবীদের পরিচয়পত্র দিয়ে নজির গড়ল রাজ্য

Date:

Share post:

মৎস্যজীবীদের পরিচয় দেওয়ার কথা আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো মৎস্যজীবীদের (Fishermen) পরিচয়পত্র দিল রাজ্য সরকার (State Government)। আর সেটাও রেকর্ড সময়ে। মৎস্যজীবী বন্ধু প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ৭লক্ষর বেশি মৎস্যজীবীর নাম নথিভুক্ত করে তাদের QR Code যুক্ত পরিচয়পত্র দেওয়ার কাজ শেষ করে নজির গড়ল রাজ্য। ৫ লক্ষ ৮০ হাজারের বেশি অভ্যন্তরীণ মৎস্যজীবী এবং আড়াই লক্ষের বেশি সামুদ্রিক মৎস্যজীবী রয়েছেন।

রাজ্যের মৎস্যজীবীদের পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হওয়ার পর থেকে আটমাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় তাদের তথ্যপঞ্জি তৈরির কাজ সরকার শেষ করেছে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Raychowdhury)। জানান, ওই প্রকল্পের আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনও মৎস্যজীবীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যেই ৯ টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে, গত বছর থেকে শুরু হওয়া মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড প্রকল্পে ২০২২-২৩ আর্থিক বছরে ৩২০০ জনকে ঋণ দেওয়া হয়েছে। ওই ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে মৎস্যজীবীরা স্বল্প সুদে দু-লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান। এই ঋণের প্রক্রিয়ার সঙ্গে বেশি সংখ্যক ব্যাঙ্ককে যুক্ত করতে মৎস্যদফতর লাগাতার আলোচনা চালাচ্ছে।

গতবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের সমস্ত মৎস্যজীবীকে পরিচয়পত্র দেওয়া হবে। তার জেরে সরকারি নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন তাঁরা। গত বছর নভেম্বরে দুয়ারে সরকারের সময় রাজ্যজুড়ে আবেদন নেওয়া হয়েছিল।কার্ডের মালিকের যাবতীয় তথ্য জানার জন্য তাতে রয়েছে কিউআর কোড। ফলে কার্ডে ছাপানো অক্ষর অস্পষ্ট হয়ে গেলেও কোড থাকার কারণে সেটি স্ক্যান করলে সংশ্লিষ্ট মৎস্যজীবীর সমস্ত তথ্য জানা যাবে।

পূর্ব মেদিনীপুর জেলা মাছ উৎপাদনে রাজ্যের মধ্যে শীর্ষে থাকলেও, সর্বাধিক নথিভুক্ত মৎস্যজীবী রয়েছে দক্ষিণ ২৪ পরগনাতে। এই জেলায় পরিচয়পত্র দেওয়া হচ্ছে দু’লক্ষ ২৬ হাজারেরও বেশি মৎস্যজীবীকে। পূর্ব মেদিনীপুরে এই সংখ্যা দু’লক্ষ চার হাজারের কিছু বেশি। এতদিন মৎস্যজীবীদের ক্ষেত্রে এমন কোনও ব্যবস্থা ছিল না। এবার তা হওয়ায় ওই ব্যক্তির পরিচয় জানতে সুবিধা হবে। নাম নথিভুক্ত থাকার মানে, কোনও দুর্ঘটনা কিংবা সমস্যা হলে, সংশ্লিষ্ট মৎস্যজীবীর ব্যাপারে সব তথ্য এক জায়গায় থাকবে। ফলে সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা নিতে পারবেন। যে সব মৎস্যজীবী ইতিমধ্যে আবেদন করেছেন অথচ কার্ড হাতে পাননি, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না বলে জানিয়েছেন আধিকারিকরা। তা করলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।

 

 

 

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...