Friday, May 15, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা! সিমলায় ভয়া*বহ দুর্ঘটনায় মৃ*ত ২

Date:

Share post:

হিমাচল প্রদেশের সিমলায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। ইতিমধ্যেই এই দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।


আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালেও অস্ত্রোপচার করতে পারেন সুজয়কৃষ্ণ ভদ্র! অনুমতি হাই কোর্টের

মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে সিমলার থিয়োগ ছাইলা রোডে। পুলিশ সূত্রে খবর, নারকান্ডা থেকে আপেলবোঝাই একটি ট্রাক রাজগড়-সোলান এলাকার একটি ফলপট্টিতে যাচ্ছিল ছাইলা বাজারের কাছে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং ভুল রাস্তায় ট্রাকটিকে ঢুকিয়ে দেন। সেটির গতি বেশি থাকায় রাস্তার বাঁক নিতেই এক দিকে হেলে পড়ে। সেই অবস্থাতেই চালক ট্রাকটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু তাতেও সফল হননি।ব্রেক কাজ না করায় সামনে থাকা একের পর এক গাড়িকে মারতে মারতে উলটে যায় ট্রাকটি। এই দুর্ঘটনায় চারটি গাড়িকে পিষে দিয়েছে ট্রাকটি।


পুলিশ জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় “এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ৪-৫টি গাড়িকে ধাক্কা মারে ট্রাকটি।গাড়িগুলি একেবারে দুমড়েমুচড়ে যায়। কয়েক জন গাড়ির ভিতরে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের নীচে চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। আরও এক জনও এই দুর্ঘটনায় মারা গিয়েছেন।”

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...