Thursday, June 25, 2026

পুরোপুরি সংক্রমণমুক্ত হয়ে ১২ দিন পর বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Date:

Share post:

বাড়ি ফিরছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে আপাতত তাঁকে ‘হোম কেয়ারে’ রাখা হবে। মানতে হবে কড়া নিয়মাবলী।বুধবার সকালে বুদ্ধদেবের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। এমনকি সমস্ত রিপোর্টও সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত হাসপাতালে ‘ডিসচার্জ’ করার কাজ চলছে। তার আগে বুদ্ধদেবকে বাড়ি ফেরাতে হাসপাতালে পৌঁছলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য।


আরও পড়ুনঃ কথা বলছেন, মুখ দিয়ে স্যুপও খাচ্ছেন, আজই কী বাড়ি ফিরছেন বুদ্ধদেব?

মঙ্গলবার বেলার দিকে চিকিৎসকের একটি দল বুদ্ধদেবের বাড়িতে গিয়েছিলেন। অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিছানা কোথায় থাকবে, কোন জায়গায় রাখলে চিকিৎসার নানাবিধ সরঞ্জাম রাখতে সুবিধা হবে, সব দেখে আসা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেবের জন্য নতুন বাইপ্যাপের ব্যবস্থা করা হচ্ছে। তাঁর যে বাইপ্যাপটি ছিল, সেটি প্রায় সাড়ে তিন বছরের পুরনো। এ ছাড়া একটি ‘কার্ডিয়াক মনিটর’ থাকবে। যার মাধ্যমে অক্সিজেনের মাত্রা (স্যাচুরেশন), রক্তচাপ, হৃদ্‌স্পন্দন দেখা যাবে। যাতে ঠিক ভাবে বুদ্ধদেবের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা যায় এবং সেই অনুযায়ী চিকিৎসা করা যায়, তাই এই ব্যবস্থা। এ ছাড়া জীবাণুমুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে।

গত ২৯ জুলাই শ্বাসনালি এবং ফুসফুসের গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধদেবকে। গুরুতর সংক্রমণ কাটিয়ে উঠেছেন ৭৯ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু সংক্রমণ সারাতে যে চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল, তা যথেষ্টই ধকলের। সেই ধকল তিনি এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলেই মনে করা হচ্ছে। আগামিদিনে সেই ধকল কাটিয়ে উঠলে তিনি আরও সুস্থ হয়ে উঠবেন বলে আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...