Monday, May 11, 2026

ফের রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া

Date:

Share post:

ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া । বৃহস্পতিবার রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৬.৫০ শতাংশেই রেপো রেট স্থির রাখা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার রেপো রেট অপরিবর্তিত রাখা হল। একইসঙ্গে রিভার্স রেপো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ, রেপো রেট অপরিবর্তিত রাখল RBI
সারা বিশ্বেই আর্থিক অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাঙ্কে। এর আগে ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট বেড়েছ রেপো রেট। মে মাসে রেপো রেট বেড়েছিল ৪০ বেসিস পয়েন্ট। পরে জুনে ফের তা ৫০ বেসিস পয়েন্ট বাড়ে। সব মিলিয়ে গতবছর মে মাস থেকে ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট।

তবে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে সেটা বাড়ানো হয়নি। তৃতীয় ত্রৈমাসিকেও বাড়ানো হল না। এর আগে রেপো রেট লাগাতার বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হারও টানা বাড়ছিল। সেই যন্ত্রণায় খানিকটা বিরাম দিল রিজার্ভ ব্যাঙ্ক। আপাতত EMI বাড়ার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার মানিটারি পলিসি কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আগের মতো রেপো রেট ৬.৫০ শতাংশই রাখা হচ্ছে। যা খানিকটা অপ্রত্যাশিত। বিশেষজ্ঞদের ধারণা ছিল, এবারে রেপো রেট অন্তত ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। কিন্তু ব্যাঙ্কগুলি এবং ঋণগ্রহীতাদের কথা ভেবেই রেপো রেট আপাতত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এদিন জানিয়েছেন, ভারতের অর্থনীতি সন্তোষজনক গতিতেই এগোচ্ছে। এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। গোটা বিশ্বের অর্থনীতিতে প্রায় ১৫ শতাংশ অবদান ভারতেরই।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...