Saturday, March 14, 2026

বোর্ড গঠন ঘিরে উত্তে.জনা ফুরফুরায়, অশা.ন্তিতে উ.স্কানি দেওয়ার অভিযোগ ISF বিধায়ক নওশাদ

Date:

Share post:

ভাঙড় ছেড়ে এবার ফুরফুরায় গিয়ে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠল ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawshad Siddiqi) বিরুদ্ধে। ফুরফুরা পঞ্চায়েতে ২৯টি আসনের মধ্যে তৃণমূল (TMC) পেয়েছে ২৪টি, আর আইএসএফ ও CPIM জোট পেয়েছে ৫টি আসন। কিন্তু বোর্ড গঠনের আগে বুধবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসার জড়ান নওশাদ।পুলিশকে মারার অভিযোগ ওঠে ISF কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা বর্তমানে জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ জানান, বুধবার রাতে পঞ্চায়েতে তালা দিয়েছে দুষ্কৃতীরা। সারারাত এলাকায় বোমাবাজি করা হয়। বৃহস্পতিবার সকালে ফের বোমাবাজি শুরু হয়। অভিযোগ, নওশাদের উপস্থিতিতে এলাকায় ব্যাপক বোমাবাজি করে আইএসএফ। পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয়। পুলিশের (Police) সঙ্গে বচসায় জড়ান আইএসএফ বিধায়ক। পুলিশের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ টহল চলছে। আজই বোর্ড গঠন হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়।

এর কিছুক্ষণ পরেই বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয় l পঞ্চায়েত প্রধান হন তৃণমূলের রাজিয়া সুলতানা এবং উপপ্রধান হন মৃগাঙ্গ মোহন মাল l ঘটনায় এক তৃণমূল কর্মীর পাশাপাশি আহত হয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার l

 

 

 

 

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...