Wednesday, March 18, 2026

রাহুলে ‘গরম’ স্মৃতিতে ‘নরম’: ‘হ.ত্যা’ শব্দে সংসদে ‘পক্ষপাত’ স্পিকারের!

Date:

Share post:

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় নিজের বক্তব্যে ‘হত্যা’ শব্দ ব্যবহার করেছিলেন কংগ্রেস(Congress ) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তাঁর এই মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা(Om Birla)। তবে সেই একই শব্দ কেন্দ্রীয় মন্ত্রীর স্মৃতি ইরানি ব্যবহার করলেও ছাড় দেওয়া হলো তাঁকে। লোকসভার কার্যবিবরণীতে স্মৃতি ইরানের ব্যবহৃত ‘হত্যা’ শব্দ রেখে দেওয়ার ঘটনাকে পুরোপুরি পক্ষপাতিত্ব হিসেবে দেখছে কংগ্রেস। এই মর্মে বৃহস্পতিবার স্পিকারকে একসঙ্গে তিনটি চিঠি পাঠিয়েছে কংগ্রেসের লোকসভার সংসদীয় কমিটি।

কংগ্রেসের সংসদীয় কমিটির তিন চিঠির প্রথমটিতে রাহুলের বক্তৃতায় হত্যা শব্দ বাদ দেওয়া নিয়ে অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে রাহুল এই শব্দ ব্যবহার করেছেন দেশের ‘গণতন্ত্র হত্যা’র প্রসঙ্গে। এখানে হত্যা শব্দটি মুছে দিলে বাক্যটি নিরর্থক হয়ে যাবে। তাই শব্দটি বিবেচনা করে দেখার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, ১১৫ (৩) ধারায় স্পিকার কোনও সাংসদের কাছে তাঁর মন্তব্যের ব্যাখ্যা চাইতে পারেন। অর্থাৎ এ ক্ষেত্রে সেই ধারার প্রয়োগ করতে হলে স্পিকারের উচিত রাহুল ও স্মৃতি দু’জনের কাছে ব্যাখ্যা চাওয়া— ঘুরপথে সে কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।

শুধু তাই নয় সংসদ টিভির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে কংগ্রেসের সংসদীয় কমিটির দাবি, লোকসভায় অনাস্থা প্রস্তাব আলোচনার সম্প্রচারের ক্ষেত্রে পক্ষপাত করা হয়েছে। রাহুল গান্ধীর ৩৭ মিনিট বক্তৃতা দেখেছেন কিন্তু তার বক্তৃতায় তাঁকে দেখানো হয়েছে মাত্র ১১ মিনিট। বাকি সময়ের ছবিটা ছিল সংসদের ট্রেজারি বেঞ্চের দিকে। এ পাশাপাশি মনিপুর প্রসঙ্গ তুলে বলা হয়েছে সংসদে এই বিষয়ে আলোচনার কোনও সদিচ্ছা নেই কেন্দ্রীয় সরকারের। এ ক্ষেত্রে তারা আলোচনার ধারার উল্লেখ করে সরকারের এমন অবস্থানের জন্য দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...