Wednesday, May 13, 2026

ভয়াবহ দা.বানলের গ্রাসে হাওয়াই দ্বীপপুঞ্জ, লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

ভয়াবহ দাবানলে (Wildfire) কার্যত পুড়ে ছাই হাওয়াই দ্বীপপুঞ্জ (Hawaii)। জানা গিয়েছে, মাউই দ্বীপের লাহানিয়া শহরে দাবানলের জেরে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন। আহত বহু মানুষ। তবে দাবানলের ভয়াবহতা এতটাই বেশি যে হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি হাওয়াইয়ের মাউই দ্বীপে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, প্রশান্ত মহাসাগরে সামুদ্রিক ঝড় হারিকেনের কারণেই দাবানল খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে। ধোঁয়া ও আগুনের কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অনেক এলাকায় বিদ্যুৎ নেই। মোবাইল পরিষেবাও ছিন্ন হয়েছে। আগুন নেভাতে কাজ করছেন কয়েক হাজার দমকলকর্মী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। কিন্তু বাতাসের তীব্রতা এতটাই বেশি যে আগুন কোনোমতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

এদিকে মাউই দ্বীপে কিছু দূরে পাঁচটি আশ্রয় শিবির খোলা হয়েছে। সেখানে বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই পরিস্থিতিতে পর্যটকদের সেখানে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

 

 

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...